আন্তর্জাতিক

রোহিঙ্গাদের অর্থ জোগাড় করতে পারেনি জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাহায্যার্থে নির্ধারিত ১০০ কোটি মার্কিন ডলারের অর্ধেকও জোগাড় করতে পারেনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

বৃহস্পতিবারম (১৫ অক্টোবর) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, লক্ষ্যমাত্রা পূরণে সামনের সপ্তাহেই দাতা সম্মেলনের আয়োজন করবে তারা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, রোহিঙ্গাদের সঙ্গে সংহতি মানে তাদের মৌলিক চাহিদা পূরণের চেয়েও বেশি কিছু। অন্য সবার মতো শরণার্থীদেরও মর্যাদাপূর্ণ জীবনের অধিকার এবং নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যত গড়ার সুযোগ রয়েছে।

ইএনএইচসিআর জানিয়েছে, আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিতব্য দাতা সম্মেলন থেকে প্রাপ্ত অর্থ রোহিঙ্গাদের খাদ্য, চিকিৎসাসহ অন্যান্য সহায়তায় ব্যয় করা হবে। তবে সম্মেলন থেকে কী পরিমাণ অর্থ জোগাড় হতে পারে তা জানানো হয়নি।

মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায় নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবর্তনের জন্য সংশ্লিষ্টদের আরো চাপ দেয়া হবে বলে আশ্বাস দিয়েছে জাতিসংঘের সংস্থাটি।

ইএনএইচসিআরের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যও রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহের প্রতিশ্রুতি দিয়েছে। সূত্র: আল জাজিরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা