থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে প্রবল বিক্ষোভের মুখে জরুরি অবস্থা জারি করেছে সরকার। থাইল্যান্ডে শিক্ষার্থীদের নেতৃত্বে তিন মাস ব্যাপী চলা বিক্ষোভ দমনে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। রাজতন্ত্রে সংস্কার এবং প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ওচার পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ শুরু হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিক্ষোভ চলাকালে দুই নেতাসহ ২০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি করে পাঁচ বা এর বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং জাতীয় নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে এমন সংবাদ বা অনলাইন বার্তা প্রকাশে নিষেধ করা হয়েছে। জরুরি অবস্থা জারি করায়, পুলিশ কোনো অভিযোগ ছাড়াই যে কাউকে ৩০ দিন পর্যন্ত আটক করে রাখতে পারবে।

বেশ কয়েক মাস ধরে থাইল্যান্ডে অস্থিরতা বিরাজ করছে। থাই রাজা মহা ভাজিরালংকর্নের দেশে ফেরা কেন্দ্র করে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে থাইল্যান্ড। বুধবার (১৪ অক্টোবর) রাজধানী ব্যাংককে বিক্ষোভ মিছিলে অংশ নেন হাজার হাজার মানুষ। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ক্যাম্প করে বিক্ষোভ করেন।

সরকারের দাবি, থাই রাজার গাড়িবহর চলাচলেও বাধা দেন বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্য দিয়ে থাই রাজার হলুদ একটি গাড়ি যাওয়ার সময় সেটিকে সুরক্ষা দিচ্ছে পুলিশ। অন্যদিকে, বিক্ষোভকারীরা তিন আঙুল দিয়ে একটি স্যালুট দিচ্ছিলেন, যা থাইল্যান্ডে গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে।

এসময় তারা চিৎকার করে নিজেদের দাবিগুলো জানান। চলতি বছরের জুলাই মাসে থাইল্যান্ডে শিক্ষার্থীদের নেতৃত্বে সরকার বিরোধী বিশাল বিক্ষোভ শুরু হয়। থাইল্যান্ডে রাজা বা রাজ পরিবারের বিরুদ্ধাচরণ গুরুতর অপরাধ বলে বিবেচিত হয়। রাজার সমালোচনা করলে দীর্ঘ কারাদণ্ডের বিধান রয়েছে দেশটিতে।

সান নিউজ/পিডিকে/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা