আজারবাইজানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে হবে : ইরান
আন্তর্জাতিক

আজারবাইজানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে হবে : ইরান

আন্তর্জাতিক ডেস্ক :

ইরান আবারো আজারবাইজানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলেছে, আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার মতবিরোধ নিরসনে আরো কার্যকর ভূমিকা রাখতে তেহরান প্রস্তুত রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ ওয়ায়েজি বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী শাহিন মোস্তফায়োভের সঙ্গে এক টেলিফোনালাপে তেহরানের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন। তিনি বাকুর সঙ্গে তেহরানের সম্পর্ক আরো শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন।

ওয়ায়েজি বলেন, আজারবাইজান ককেশাস অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার জন্য ইরান, রাশিয়া ও তুরস্ককে আরো বেশি কার্যকর ভূমিকা রাখার যে আহ্বান জানিয়েছে তাকে স্বাদরে গ্রহণ করছে তেহরান। তিনি মস্কোয় অর্জিত যুদ্ধবিরতি মেনে চলার পাশাপাশি আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আলোচনার মাধ্যমে চলমান মতবিরোধ নিরসনের জন্য আজারবাইজান ও আর্মেনিয়ার প্রতি আহ্বান জানান।

টেলিফোনালাপে আজারবাইজানের উপ প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। তিনি নাগার্নো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে তার দেশের সঙ্গে আর্মেনিয়ার সাম্প্রতিক সংঘর্ষের অবসান ঘটানোর জন্য প্রচেষ্টা চালানোয় তেহরানকে ধন্যবাদ জানান। পার্সটুডে।

সান নিউজ/এসএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা