শনিবার থেকে ফ্রান্সে রাতে কারফিউ
আন্তর্জাতিক

ফ্রান্সে শনিবার থেকে রাতে কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাণঘাতী করোনার ছোঁবল থেকে বাঁচতে রাতে কারফিউ জারি করতে যাচ্ছে ফ্রান্স। দেশটির প্রধানমন্ত্রী এমানুয়েল মাক্রো ঘোষণা দেন, করোনা ভাইরাস মোকাবিলার জন্য জনগণকে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়িতে থাকতে হবে।

এই নিষেধাজ্ঞা ফ্রান্সের রাজধানী প্যারিসসহ আরও আটটি বড় শহরে কার্যকর করা হবে।

বুধবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

প্রধানমন্ত্রী একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়ে চার সপ্তাহ এই কারফিউ বহাল থাকবে

দেশটিতে বুধবার নতুন করে ২২ হাজার ৯৫১ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রধানমন্ত্রী এমন ঘোষণা দিলেন।

তিনি বলেন, বসন্তকালের করোনা ভাইরাস সংক্রমণ আগের চেয়ে আলাদা। যা দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। সে কারণে রাতের কারফিউ রাজধানী প্যারিস ছাড়াও মার্সেই, লিয়ন, লিলি, আইস-এন-প্রোভেনস, রুউন, টুলাউস, গ্রেনোবল এবং মন্টপিলিয়ার শহরের জন্য প্রযোজ্য হবে।

বিবিসি জানায়, পুরো ইউরোপেই আক্রান্ত শনাক্ত সংখ্যা বাড়ছে। বুধবার রাশিয়ায় মারা গেছে ২৩৯ জন। এসময় সেখানে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩২১ জন।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা