সারাদেশ

অস্থিরতা কাটিয়ে ছন্দে ফিরেছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল

সাভার (ঢাকা) প্রতিনিধি

দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে সাভার ও আশুলিয়ার পোশাকশিল্প। শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে পুরোদমে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। সকাল থেকেই শ্রমিকদের উপস্থিতিতে কর্মচঞ্চল হয়ে উঠেছে কারখানাগুলো। নতুন করে কোথাও শ্রমিক অসন্তোষের খবর না থাকায় শিল্পাঞ্চলে বিরাজ করছে অনেকটাই স্বস্তিদায়ক পরিবেশ।

রবিবার সাভার, আশুলিয়া, জিরাবো, বাইপাইল ও জামগড়া এলাকার বিভিন্ন কারখানা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকেই শ্রমিকরা সারিবদ্ধভাবে কারখানায় প্রবেশ করেন। নির্ধারিত সময়ে শুরু হয় উৎপাদন কার্যক্রম। কারখানার ভেতরে যন্ত্রের শব্দ আর শ্রমিকদের কর্মব্যস্ততায় ফিরে এসেছে চেনা কর্মচাঞ্চল্য।

কারখানা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে অস্থিরতা চলছিল। এতে বেশ কিছু কারখানায় উৎপাদন বন্ধ ও ব্যাহত হয়। তবে সরকারের ঘোষিত নতুন মজুরি কাঠামো মেনে শ্রমিকরা কাজে ফিরে আসায় পরিস্থিতির উন্নতি হয়েছে। বর্তমানে অধিকাংশ কারখানায় স্বাভাবিক নিয়মেই উৎপাদন চলছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো কারখানায় শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিল্প পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

তিনি আরও বলেন, আগে থেকেই বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারায় ১১টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া দুটি কারখানায় ছুটি চলছে।

এদিকে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে পোশাকশিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যেও। তাঁরা আশা করছেন, কারখানাগুলোতে নিয়মিত উৎপাদন অব্যাহত থাকলে বিদেশি ক্রেতাদের দেওয়া ক্রয়াদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করা সম্ভব হবে। এতে রপ্তানি কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

‘মাদক ছাড়ো, নয় দৌলতখান ছাড়ো’-সচেতনতায় বিএনপির লিফলেট বিতরণ

মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে ভোলার দৌলতখান উপজেলার মদ...

অস্থিরতা কাটিয়ে ছন্দে ফিরেছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল

দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে সাভার ও আশ...

নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে নওগাঁয় অনির্দিষ্টকালে...

সাভার-আশুলিয়ায় ২ বাসে আগুন, পুলিশ ছাউনিতে পেট্রোল বোমা

ঢাকার অদূরে সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে দুর্বৃত্তদের নাশকতামূলক তৎপরতায় দুটি...

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভা গেটের সামনে যাত্রীবিহীন দাঁড়িয়ে থাকা আনন্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা