সারাদেশ

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনাল খেলায় বাঁশগাড়ী ডায়মন্ড স্পোর্টিং ক্লাবকে হারিয়ে রায়পুরা ট্রেনিং স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছেন। ৎ

শুক্রবার বিকালে নরসিংদীর রায়পুরা সরকারী কলেজ মাঠে এ খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি।
প্রধান অতিথি বলেন, যুবসমাজকে মাদক ও নেশার ছোবল থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা উপভোগ করতে মাঠে হাজারো দর্শক ও ক্রীড়াপ্রেমীর সমাগম ঘটে।

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের সন্তানদের মাঠমুখী করতে হবে, খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। আমি চাই রায়পুরার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে খেলাধুলার পরিবেশ গড়ে উঠুক এবং নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হোক। মরহুম এর স্মৃতি ধরে রাখতে এমন সুন্দর আয়োজন সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে আমি সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব।’

আগামীতে রায়পুরা উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রায়পুরা পৌরসভা মেয়র পদে দোয়া সমর্থন প্রত্যাশী নুর আহম্মদ চৌধুরী মানিক এর নেতৃত্বে প্রান্থশালা মেঘনা নদীতে ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্নিল সাজে জাঁকজমকভাবে বড় পরিসরে এ নৌকা বাইস প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ নৌকা বাইস সারা বাংলাদেশে মধ্যে অন্য রকম দৃষ্টান্ত হয়ে থাকবে তিনি ঘোষনা করেন।

তিনি আরও বলেন, মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রায়পুরা সহ সারা বাংলাদেশে উন্নয়ন ধারা অব্যহত রাখতে হবে। প্রতিটি এলাকার রাস্তাঘাট,স্কুল,কলেজ, মসজিদ,মাদ্রাসা,কবরস্থান,হাটবাজার উন্নয়ন করতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছি। পাশাপাশি নদী ভাঙ্গন রোধে এ সরকার কাজ করছেন। পাশাপাশি যে কোন মুল্যে রায়পুরাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে হবে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সামাজিক ও ক্রীড়া সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মানবিক ও সমৃদ্ধ রায়পুরা গড়ে তোলাই হোক সবার অঙ্গীকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনায় তার সফলতা, সুস্থাস্থ্য ও র্দীঘায়ু কামনা করা হয় এবং শহীদ জিয়া ও প্রয়াত বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রোহের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক উপজেলা চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী জিএস হাবিবুর রহমান হাবিব,বিএনপি নেতা মাইশা পাওয়ার টেক বিডি পরিচালক শাখায়াত হোসেন ভুইয়া, জেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক ও রায়পুরা পৌরসভা সাবেক ২বারের মেয়র আলহাজ্ব আঃ কুদ্দুস মিয়া, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি উদ্রিছ আলী মুন্সি ও সেক্রেটারী সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন, রায়পুরা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রায়পুরা উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক, রায়পুরা পৌর সভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক সেক্রেটারী ইয়াকুব আলী, উপজেলা মৎস্য জীবিদলের আহবায়ক ফিরোজ আল মুজাহিদ, উপজেলা মহিলা দল সভাপতি আফরিন আসাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন ভুইয়া, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আলকাছ মিয়া, রায়পুরা সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সেক্রেটারী আমির হোসেন আমু,রায়পুরা পৌর মহিলা দলের সভাপতি পদ প্রার্থী শবনম রুপা সহ সকল সহযোগী অংগসংগঠনের নেতৃবৃন্দরা ।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

‘আমার খারাপ লাগে, মন খারাপ হয়’

২০০৫ সাল; মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস মাঠে টেস্ট অভিষেক হয়েছ...

চিতলমারীতে নিষিদ্ধ আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দর...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

কালকিনিতে রাতভর বসতবাড়ি ও দোকানে হামলা,অগ্নি সংযোগ,লুটপাট

মাদারীপুরের কালকিনিতে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা