বরগুনার বামনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন বয়সী নারী-পুরুষের অংশগ্রহণ দেখা যায়।
মিছিলটি বামনা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মিছিলের বিভিন্ন মুহূর্তের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সাননিউজ/বান্না