ছবি: সংগৃহীত
জাতীয়

বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচারের আর ফেরার সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্মীয় এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য ধরে রেখে দেশে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে অতীতে প্রত্যাখ্যাত রাজনৈতিক শক্তির পুনরুত্থানের সুযোগ আর দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার বিকেলে মধুপুরে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে একটি মহল এখনও সক্রিয় রয়েছে। সীমান্তের বাইরে অবস্থান করে বিভিন্ন মাধ্যমে উসকানিমূলক বার্তা ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে। তবে সরকার ও জনগণ ধৈর্য, সংযম এবং আইনসম্মত উপায়ে এসব পরিস্থিতি মোকাবিলা করবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় থানা, হাসপাতাল, বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা কিংবা অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। যারা নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের মাটিতে অগ্নিসন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। শ্রমিক অসন্তোষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছিল। যদিও মজুরি সংক্রান্ত দাবিগুলো শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে, তবুও কিছু গোষ্ঠী পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। সংসদে বিতর্কও হবে। তবে গণতন্ত্র, স্বাধীনতা ও রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে একসঙ্গে থাকতে হবে। অতীতে যেভাবে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য পুনরায় শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। দেশের সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের সমঅধিকারের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। তার ভাষ্য, বাংলাদেশে বসবাসকারী প্রত্যেক নাগরিক সমান মর্যাদা ও অধিকার ভোগ করবেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

খতমে নবুওয়াত সম্মেলনের বিভিন্ন দাবি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে উত্থাপিত বিষয়গুলো সরকার বিবেচনায় রেখেছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত বিষয়গুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পূর্ববর্তী সরকারের সময় ধর্মীয় আলেম ও মাদ্রাসাসংক্রান্ত বিভিন্ন ঘটনারও সমালোচনা করেন তিনি। অতীতের বিতর্কিত ঘটনাগুলোর তদন্ত ও বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, এসব বিষয়ে সত্য উদঘাটন এবং জবাবদিহি নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই ইসলাহী ইজতেমার দ্বিতীয় দিনে কয়েক হাজার আলেম, শিক্ষার্থী ও মুসল্লি অংশ নেন।



সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

গানের কথায় স্বপ্ন বুনছেন ফকির রায়হান

বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের সন্তান রাইসুল ইসলাম। সংগীতজগতে যিনি &lsquo...

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ পদত্যাগের ঘোষণা দেয়া সেই   বিএনপি নেতা গ্রেপ্তার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’- ফেসবুকে এমন স...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

ইরানের মনোবল ভাঙবে না, সামরিক বহর গুটাতে হবে শত্রুকে

উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা ও অর্থনৈতিক চাপের মুখেও তেহরানের অবস্থান...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ, শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম প্রথিতযশা ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচারের আর ফেরার সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্মীয় এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা