সারাদেশ

উলিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশথ এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, উলিপুরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আরিফের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেবা বেগম। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শামীমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আশরাফুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান মণ্ডল এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম,ফজলার রহমান সাজু সিনিয়র সহকারী শিক্ষক পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়, মোঃ কবিরুল ইসলাম প্রভাষক বজরা মহাবিদ্যালয়, শারমিন আক্তার, খাদিজা বেগম, মেহেদী হাসান উদ্যোক্তা।

আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু পালন, প্রাণীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

উলিপুরে বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিল ৫০৭ শিক্ষার্থী 

কুড়িগ্রামের উলিপুরে নর্থ সাউথ প্রাইমারি এন্ড হাইস্কুল এডুকেশন অ্যাক্টিভিটিস ব...

খামারিদের নিয়ে সোনাইমুড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভ...

মিসরে কায়রোর রিং রোডে জ্বালানি ট্রাকে ভয়াবহ আগুন

মিসরের রাজধানী কায়রোতে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে অন্তত ৩১ জনের প্রাণহানি ঘটে...

উলিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশথ এই স্লোগানকে সামন...

দেশব্যাপী আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জামায়াতের বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে ঝ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা