জাতীয়

গোপালগঞ্জে সহিংসতা: ১২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের সহিংসতায় অর্থের জোগানদাতাদের খুঁজতে অনুসন্ধানে নেমেছে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই অংশ হিসেবে স্থানীয় আওয়ামী লীগ নেতা, সাবেক আমলা, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিসহ ১২২ ব্যক্তি এবং চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আরও অন্তত ৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে অস্থিতিশীল হয়ে ওঠে গোপালগঞ্জের পরিস্থিতি। বিক্ষোভ ও সহিংসতার একপর্যায়ে থানা, হাসপাতাল ও সরকারদলীয় সংসদ সদস্যের বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। অবরোধের মুখে বন্ধ হয়ে যায় খুলনা-ঢাকা সড়ক যোগাযোগ।

এই সহিংসতার পেছনে কারা ছিলেন, তা খুঁজে বের করার পাশাপাশি অর্থের জোগানদাতাদের শনাক্ত করতে শুরু হয়েছে অনুসন্ধান। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার প্রাথমিক অনুসন্ধানে শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে।

এরই পরিপ্রেক্ষিতে ১২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দের উদ্যোগ নিয়েছে এনবিআর ও গোয়েন্দা সংস্থাগুলো। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি দেওয়া হয়েছে। তালিকায় পরিবহন ও আবাসন খাতসহ শ্রমঘন চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানও রয়েছে।

তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক স্বাস্থ্য সচিব মো. সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাফুন নাহার। রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান ভূঁইয়া এবং ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস (শিপন)।

এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের নামও রয়েছে তালিকায়।

তালিকায় আরও রয়েছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল আলম সিকদার, উপজেলা চেয়ারম্যান মো. কবির মিয়া, ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রিফাতুল আলম এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেন।

এনবিআর বলছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয়কর নথি এবং ব্যাংক লেনদেনের বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। অর্থের উৎস, লেনদেনের ধরন ও সহিংসতায় সংশ্লিষ্টতার প্রমাণ পর্যালোচনা শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

মঠবাড়িয়ায় ফুটপাত দখল করে মাছ বিক্রি, জব্দ করে এতিমখানায় বিতরণ 

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযানের পরদিনই...

গোপালগঞ্জে সহিংসতা: ১২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ

গোপালগঞ্জের সহিংসতায় অর্থের জোগানদাতাদের খুঁজতে অনুসন্ধানে নেমেছে সরকারের একা...

পুষ্টিতে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী

যে প্রজন্ম পুষ্টিগত দিক থেকে শক্তিশালী, তাদের উদ্ভাবনী শক্তিও বেশি ব...

পুলিশের চার কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরাও: সদর দপ্তর

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হ...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা