সারাদেশ

নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: রাসিক প্রশাসক

রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি কর্পোরেশনের(রাসিক) পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় অভিজ্ঞতা নিতে তিন সিটি কর্পোরেশন ও একটি পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা রাজশাহীতে এসেছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভার্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় তিন দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় অংশ নিচ্ছেন তারা।

মঙ্গলবার নগর ভবনের সিটি হলরুমে ‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা ও ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক এএসএম রাশেদুর রহমান। রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য উপস্থাপন করেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সবার আন্তরিকতা, সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টায় দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমান নগরগুলোকে সাজানোর নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্য সামনে রেখে রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে।

তিনি বলেন, পরিচ্ছন্ন ও সবুজ নগরীর পরিচিতি ধরে রাখতে রাসিক নিয়মিত বর্জ্য সংগ্রহ, সড়ক ও নালা-নর্দমা পরিষ্কার, বর্জ্য স্থানান্তর এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। নগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম চলছে। রাজশাহীকে নতুনভাবে সাজাতে মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। নগর ভবনসহ সিটি কর্পোরেশনের অন্যান্য ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে। এটি বাস্তবায়িত হলে বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য ব্যয় সাশ্রয় হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: রাসিক প্রশাসক

রাজশাহী সিটি কর্পোরেশনের(রাসিক) পরিচ্ছন্নতা ও বর্...

‘আমেরিকার কাছে জবাবদিহি করে না কানাডা’

যুক্তরাষ্ট্র ও কানাডার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের মধ্যেই নতুন করে উত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা