বরগুনার বামনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার শুরা অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় আইএবি উপজেলা কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ মিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মো. রুহুল আমিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মেহেদি হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার সভাপতি মাওলানা হারুনুর রশিদ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ বায়জিদ আহমেদ তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অধিবেশনে ২০২৭-২৮ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার চার সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মুহাম্মাদ রফিকুল ইসলাম, সহ-সভাপতি ক্বারী মো. আবুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফেজ মুহাম্মাদ আবু সাঈদ।
এ সময় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সাননিউজ/বান্না