সারাদেশ

বামনায় যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস পালিত

মোঃ আজিম, বামনা (বরগুনা)

বরগুনার বামনায় যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বামনা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের ২৪ নভেম্বর ভোররাতে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বামনা থানা মুক্ত করেন। মুক্তিযোদ্ধাদের সাহসিকতাপূর্ণ প্রতিরোধের মুখে পাকিস্তানি বাহিনী ও রাজাকাররা পিছু হটতে বাধ্য হয়। পরে বামনা থানার পতাকাদণ্ডে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করা হয়।

মহান মুক্তিযুদ্ধের সময় নবম সেক্টরের সাব-সেক্টর সদর দপ্তর স্থাপন করা হয়েছিল বামনা উপজেলার বুকাবুনিয়ায়। এখান থেকেই উপকূলীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মুক্তিযুদ্ধ পরিচালিত হতো। বামনার বুকাবুনিয়ায় নির্মিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ আজও সেই গৌরবময় ইতিহাসের স্মারক বহন করছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

শর্ত পূরণ ছাড়া ওয়াশিংটনের সঙ্গে কোনো সংলাপে বসবে না ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনা ও অচলাবস্থা নিরসনে নিজেদের...

‎পাবনায় সার কালোবাজারিতে বিক্রির চেষ্টা, জরিমানা ৪০ হাজার টাকা

‎পাবনা সদর উপজেলার দুবলিয়া বিসিআইসি সার ডিলারে...

উলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৪ লক্ষাধিক টাকার আসবাবপত্র

কুড়িগ্রামের উলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে...

চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

এক ঝলক 🔹 ভারতসহ চীন, জাপান, দক্ষিণ কোরি...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

বামনায় যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস পালিত

বরগুনার বামনায় যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা