ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৩২৮ ফুট গভীর খনিতে ১৩ জন শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বোগোর অঞ্চলে ভারী বর্ষণের জেরে একটি ভূ-গর্ভস্থ স্বর্ণের খনিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্রবল বন্যায় ওই খনির ১৩ জন শ্রমিক নিহত হয়েছেন এবং আটকা পড়েছেন আরও বহু শ্রমিক । ধারণা করা হচ্ছে- অন্তত ১৩ থেকে ১৫ জন শ্রমিক আটকা পড়েছেন ।

বোগর অঞ্চলটি প্রশাসনিকভাবে পশ্চিম জাভা প্রদেশের অন্তর্ভুক্ত হলেও ভৌগলিক অবস্থানগত দিক থেকে রাজধানী জাকার্তার একেবারেই কাছে। পুলিশ জানায়, বুধবার বৃষ্টির সময় ভূপৃষ্ঠের ৩২৮ ফুট (১০০ মিটার) গভীরে অবস্থিত খনিটিতে মোট ২৬ জন শ্রমিক কাজ করছিলেন। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় খনিটি প্লাবিত হলে ১৩ জন শ্রমিক নিহত হন এবং বাকি ১৩ থেকে ১৫ আটকে পড়েন।

পুলিশ আরও জানায়, খনিটি ছিল অবৈধ বলে । অর্থাৎ খনিটির মালিকপক্ষ এটির অস্তিত্ব সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবহিত করেননি, স্বর্ণ উত্তোলনের অনুমতিও নেননি।

আটক শ্রমিকদের উদ্ধারে গতকাল বুধবার থেকেই দমকল বিভাগের উদ্ধারকারী বাহিনীর লোকজন অভিযান শুরু করেছে, তবে খনির সুড়ঙ্গটি সরু, পিচ্ছিল এবং অন্ধকারাচ্ছন্ন হওয়ায় সেখানে প্রবেশ করা বেশ কঠিন হয়ে পড়েছে।

পশ্চিম জাভা প্রাদেশিক ফায়ার সার্ভিসের অনুসন্ধান ও উদ্ধারকারী বিভাগ জানিয়েছে, তাদের টিমের লোকজন খনির দুটি সুড়ঙ্গে মনোযোগ দিয়েছেন এবং ভেতরে প্রবেশের জন্য দড়ি ব্যবহার করছেন। তবে ৩২৮ ফুট গভীরতা উদ্ধার কাজকে আরও জটিল করে তুলেছে।

পশ্চিম জাভার পুলিশ প্রধান হেংকি রয়টার্সকে জানিয়েছেন, মৃত ১৩ জনের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবার উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

ইন্দোনেশিয়ায় ছোট পরিসরে অবৈধ খনি খননের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এসব খনির অধিকাংশই দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় কর্তৃপক্ষের পক্ষে সেগুলোর ওপর নজরদারি চালানো কঠিন হয়ে পড়ে।


পশ্চিম জাভার স্থানীয় সংবাদমাধ্যম ‘দেতিক’এক প্রতিবেদনে জানিয়েছে, গত জানুয়ারিতে একই এলাকায় একটি অবৈধ স্বর্ণখনিতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় কয়েকজন খনি শ্রমিক মারা গিয়েছিলেন।

সূত্র : রয়টার্স



সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক...

আত্রাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসা...

ইন্দোনেশিয়ায় ৩২৮ ফুট গভীর খনিতে ১৩ জন শ্রমিক নিহত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বোগোর অঞ্চলে ভারী বর্ষণের জেরে একটি ভূ-গর্ভ...

মাদারীপুরে মানবপাচার চক্রের ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, একজন আটক

ইউরোপে পাঠানোর লোভ দেখিয়ে এবং লিবিয়ায় জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে মাদারীপু...

শিলমান্দীর চেয়ারম্যান পদপ্রার্থী সারোয়ার হোসেন মৃধার সমর্থনে আলোচনা সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থকদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা