সারাদেশ

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, ​পঞ্চগড়

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথচলা পূর্ণ করেছে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি ও মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতাল। সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে দিয়ে ও প্রতিষ্ঠানটি আধুনিক চিকিৎসাসেবা, উন্নত ল্যাবরেটরি, রোগীবান্ধব পরিবেশ এবং সাশ্রয়ী মূল্যে রোগনির্ণয়ের সুযোগ বাড়াতে নিরলসভাবে কাজ করে চলেছে।

​শনিবার (২৮ নভেম্বর) পঞ্চগড় ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ উপলক্ষে ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচিত নির্বাহী পরিষদের বর্ষপূর্তি অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের প্রতিবেদনে এসব তথ্য উপস্থাপন করা হয়।

​প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৯৩ সালে পঞ্চগড়ের সাধারণ মানুষের জন্য মানসম্মত, সাশ্রয়ী ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। দীর্ঘ ৩৩ বছরের পথপরিক্রমায় নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা কাটিয়ে উঠে আজ এটি জেলার মানুষের আস্থার অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

​বর্তমান নির্বাহী পরিষদ ২০২৬ সালের ১ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নানা উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে হাসপাতালের লিফট মেরামত, মোটরসাইকেল গ্যারেজের উন্নয়ন, দোকানকক্ষ সংস্কার, রিসিপশন ও হেল্পডেস্ক আধুনিকায়ন, সিসিটিভি ক্যামেরা স্থাপন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবস্থাপনার উন্নয়ন করা হয়েছে।

​চিকিৎসাসেবার মান বাড়াতে নতুন চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন, নতুন সাইনবোর্ড স্থাপন এবং বিভিন্ন কেবিন সংস্কারের মাধ্যমে রোগীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করার কাজ চলছে। এ ছাড়া রোগী ও স্বজনদের বসার সুবিধা বাড়াতে ৯টি নতুন ওয়েটিং চেয়ার যুক্ত করা হয়েছে।

​ল্যাবরেটরি সেবায় আধুনিক প্রযুক্তি সংযুক্ত হওয়ায় রোগনির্ণয় কার্যক্রম আরও দ্রুত, নির্ভুল ও সহজতর হয়েছে। কেমিলুমিনেসেন্স অ্যানালাইজারের মতো আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। সাধারণ মানুষের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করে অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারের তুলনায় প্রায় ১০ থেকে ৬০ শতাংশ কম খরচে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।

​দরিদ্র ও অসহায় ডায়াবেটিস রোগীদের সহায়তায় দাতাদের অনুদানে একটি দরিদ্র তহবিল গঠন করা হয়েছে, যার মাধ্যমে বিনামূল্যে খাবার, ওষুধ ও ইনসুলিন দেওয়া হচ্ছে। টাইপ-১ ডায়াবেটিস রোগীদের বাড়িতে বিনামূল্যে ইনসুলিন পৌঁছে দেওয়ার সেবাও চালু রয়েছে। পাশাপাশি দুটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে এবং গ্রামীণ ব্যাংকের ‘সুখী’ প্রকল্পের সুবিধাভোগীদের চিকিৎসাসেবা দিতে প্রাতিষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে।

​প্রতিবেদনে আরও জানানো হয়, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে সাশ্রয়ী নীতি অনুসরণ করা হচ্ছে। প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির পাশাপাশি কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা ও বোনাস প্রদান, নতুন পোশাক বিতরণ এবং বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

​ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, আধুনিক পরীক্ষা-নিরীক্ষার পরিধি বাড়ানো, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন, ল্যাবরেটরি সম্প্রসারণ, জেনারেল বেড বাড়ানো, দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন। এর পাশাপাশি সরকারি হাসপাতালের আদলে প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে। কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস কেন্দ্র স্থাপনের উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

এদিকে পঞ্চগড় জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন সভাপতিতে সভায় আরো উপস্থিত ছিলেন ​সাধারণ সম্পাদক পঞ্চগড় ডায়াবেটিস সমিতি এ্যাডঃ এ কে এম আনোয়ারুল ইসলাম (খায়ের), সহ-সভাপতি পঞ্চগড় ডায়াবেটিস সিনিয়র অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, বিশিষ্ট রাজনীতিবিদ শাহজাহান আলী রুবেল পাটোয়ারী প্রমুখ।

পরিশেষে সাধারণ সভায় রোগী ও সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই পথচলায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা, সততা, দায়িত্বশীলতা ও আন্তরিকতা প্রত্যাশা করা হয়েছে।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

‘আমার খারাপ লাগে, মন খারাপ হয়’

২০০৫ সাল; মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস মাঠে টেস্ট অভিষেক হয়েছ...

চিতলমারীতে নিষিদ্ধ আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দর...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

কালকিনিতে রাতভর বসতবাড়ি ও দোকানে হামলা,অগ্নি সংযোগ,লুটপাট

মাদারীপুরের কালকিনিতে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা