‘সুস্থ দেহে সুন্দর মন’-এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আনন্দ শোভাযাত্রা,কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে শনিবার সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা শকুনী লেক কেন্ত্রিক ব্যায়াম সংগঠন শতায়ু ব্যায়াম সংস্থার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী।
শতায়ু ব্যায়াম সংস্থার সভাপতি মোস্তাক আহম্মেদ এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো: জাহান্দার আলী মিয়া এমপি।
শতায়ু ব্যায়াম সংস্থার সাধারণ সম্পাদক আনিছুর রহমানের তত্বাবধানে ও আলমগীর হোসেনের সহযোগিতায় সাবেক শিশু কর্মকর্তা শহিদুল ইসলাম মুন্সীর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ফিটনেস সোসাইটির গোলাম মস্তফা, ভোরের হাওয়া সংগঠনের শফিকুল ইসলাম।
এর আগে সকালে শতায়ু র সদস্যদের অংশ গ্রহণে আনন্দ শোভাযাত্রা লেকের চারিদিকে প্রদক্ষিণ করে স্বাধীনতা অংগনে শেষ।
সাননিউজ/বান্না