সারাদেশ

কালকিনিতে রাতভর বসতবাড়ি ও দোকানে হামলা,অগ্নি সংযোগ,লুটপাট

শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর রাতভর উপজেলার বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকটি বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারীরা স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে গভীর রাত পর্যন্ত কালকিনি পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।
কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর ঠেঙ্গামারা এলাকায় জিনু হাওলাদার, সেকেন হাওলাদার, হান্নান হাওলাদার, লুৎফর হাওলাদার, ইনু হাওলাদার, ইমাম হাওলাদার ও মঞ্জিল হাওলাদারের বসতঘরে হামলা চালানো হয়। একই এলাকার বেলাল হাওলাদার, হায়দার সরদার ও শহিদুল সরদারের দোকানেও হামলার অভিযোগ উঠেছে।
এছাড়া উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জামাল রাড়ির বসতঘরে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে কালকিনি পৌরসভার চর বিভাগদী এলাকার ইলিয়াস বালির ভাঙারির দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে দোকানটির মালামাল পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলার শিকার হওয়া ব্যক্তিদের অনেকেই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তারপরও তাদের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে দাবী ভুক্তভোগীদের। গভীর রাতে দুর্বৃত্তদের এসব হামলার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান মাহমুদ জানান, ‘হামলার ঘটনাগুলো নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

‘আমার খারাপ লাগে, মন খারাপ হয়’

২০০৫ সাল; মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস মাঠে টেস্ট অভিষেক হয়েছ...

চিতলমারীতে নিষিদ্ধ আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দর...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

কালকিনিতে রাতভর বসতবাড়ি ও দোকানে হামলা,অগ্নি সংযোগ,লুটপাট

মাদারীপুরের কালকিনিতে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা