মাদারীপুরের শিবচরে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবেশ দূষণ রোধে উন্মুক্ত অবস্থায় ও বেপরোয়া গতিতে বালু পরিবহনের দায়ে তিনটি বালুর ট্রাক আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ট্রাক চালক ও সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিবচরের বিভিন্ন আঞ্চলিক সড়ক ও মহাসড়কে কোনো ধরনের ত্রিপল বা আচ্ছাদন ছাড়াই উন্মুক্ত অবস্থায় বালু পরিবহন করে আসছিল কিছু অসাধু ব্যবসায়ী ও চালক। এতে বাতাসে বালু উড়ে পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল এবং বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল।
এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাসির উদ্দীন -এর নেতৃত্বে উপজেলার শিরুয়াইল পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে আইন অমান্য করে উন্মুক্তভাবে এবং বেপরোয়া গতিতে বালু পরিবহনের দায়ে তিনটি ট্রাকগুলো আটক করা হয় এবং সড়ক পরিবহন আইন ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অভিযুক্তদের পাঁচজনকে মেয়াদে সাজা দেওয়া হয়।
জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সাননিউজ/বান্না