সারাদেশ

সাভার-আশুলিয়ায় ২ বাসে আগুন, পুলিশ ছাউনিতে পেট্রোল বোমা

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার অদূরে সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে দুর্বৃত্তদের নাশকতামূলক তৎপরতায় দুটি বাসে অগ্নিসংযোগ এবং একটি পুলিশ ছাউনি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে এসব ঘটনা ঘটে। এতে দুটি বাসের আংশিক ক্ষতি হলেও পুলিশ ছাউনিতে নিক্ষেপ করা পেট্রোল বোমায় বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটেনি। এরফলে কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজের সামনে মেরামতের জন্য রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আল-আমিন খান জানান, বাসটিতে এর আগেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। মেরামতের জন্য এটি বেলতলা এলাকার একটি গ্যারেজের সামনে রাখা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে বাসটিতে আগুন দেওয়া হয়েছে।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৯ টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বিপরীত পাশে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত একটি পুলিশ ছাউনি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে এসে বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায় তারা। তবে পেট্রোল বোমাটিতে আগুন না ধরায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা পুলিশ ছাউনি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে সাভারের বলিয়ারপুরে যমুনা ন্যাচারাল পার্কসংলগ্ন একটি গ্যারেজের সামনে রাখা শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুনে বাসটির প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করা হচ্ছে।

পরপর এসব অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

‘মাদক ছাড়ো, নয় দৌলতখান ছাড়ো’-সচেতনতায় বিএনপির লিফলেট বিতরণ

মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে ভোলার দৌলতখান উপজেলার মদ...

অস্থিরতা কাটিয়ে ছন্দে ফিরেছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল

দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে সাভার ও আশ...

নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে নওগাঁয় অনির্দিষ্টকালে...

সাভার-আশুলিয়ায় ২ বাসে আগুন, পুলিশ ছাউনিতে পেট্রোল বোমা

ঢাকার অদূরে সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে দুর্বৃত্তদের নাশকতামূলক তৎপরতায় দুটি...

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভা গেটের সামনে যাত্রীবিহীন দাঁড়িয়ে থাকা আনন্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা