আন্তর্জাতিক

নাগোরনো-কারাবাখ যুদ্ধ বন্ধের আহ্বান পুতিন-এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজারবাইজানে বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে চলা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ আহ্বান জানান। ক্রেমলিনের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

এক বিবৃতিতে ক্রেমলিন বলছে, এ রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে এবং নাগোরনো-কারাবাখ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পদক্ষেপ গ্রহণে জরুরি ভিত্তিতে যৌথ প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্ব দেন। গত মাসের শেষের দিকে এ যুদ্ধ ছড়িয়ে পড়ার পর এই প্রথম তারা এমন আহ্বান জানালেন।

বিতর্কিত অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়া সংঘর্ষে কয়েক’শ মানুষ প্রাণ হারিয়েছে বলে দাবি করা হয়। এদের মধ্যে অনেক বেসামরিক নাগরিকও রয়েছে।

সাবেক সোভিয়েত ইউনিয়নভূক্ত দেশ দুটির মধ্যে কারাবাখ নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধে লিপ্ত রয়েছে। ১৯৯০-এর দশকের যুদ্ধের পর কারাবাখ আজারবাইজানের হাতছাড়া হয়ে যায়। ওই যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষ প্রাণ হারায়।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা