আন্তর্জাতিক

ইরানে ১০ ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক :

নাগরনো-কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধরত দেশগুলোকে ইরানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলার আঘাত সম্পর্ক কঠোরভাবে সতর্ক করে দিয়েছে তেহরান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পাঁচ ঘণ্টার ব্যবধানে ইরানের কয়েকটি গ্রামে ১০টি ক্ষেপণাস্ত্র ও গোলা আঘাত হানার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করল তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে রাতে সতর্কবাণী উচ্চারণ করে বলেন, এ ধরনের বিক্ষিপ্ত গোলাবর্ষণ অব্যাহত থাকলে তেহরান নীরব থাকবে না।

তিনি আরো বলেন, এ ধরনের খামখেয়ালি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সীমান্ত এলাকার জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করাকে ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের রেডলাইন বলে মনে করে।

তবে ইরান এরইমধ্যে এসব ক্ষেপণাস্ত্র ও গোলার জবাব দিয়েছে বলে যে গুজব ছড়ানো হয়েছে তা নাকচ করে দেন এই মুখপাত্র।

এর আগে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের ‘খোদা-অফারিন’ কাউন্টির গভর্নর আলী আমিরি-রাদ জানান, বৃহস্পতিবার আজারবাইজান ও আর্মেনিয়ার সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষের সময় তার কাউন্টির কোলিবিগলু ও কাদখোদালু গ্রামে ১০টি ক্ষেপণাস্ত্রে আঘাত হেনেছে। এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই খোলা জায়গায় পড়লেও একটি ক্ষেপণাস্ত্র কোলিবিগলু গ্রামের একটি বাড়িতে আঘাত হানে। এর ফলে বাড়ির একাংশ বিধ্বস্ত হয় এবং একজন ইরানি আহত হন।

এ নিয়ে গতমাসে এই সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত খোদা-অফারিন কাউন্টির গ্রামগুলোতে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা আঘাত হানল।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে আজারবাইজান ও আর্মেনিয়াকে চিঠি দিয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ইরানের উত্তর সীমান্তবর্তী এই দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সূত্র : পার্সটুডে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা