আন্তর্জাতিক

জরুরি অবস্থা উপেক্ষা করে থাইল্যান্ডের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে জরুরি অবস্থা উপেক্ষা করে আবারো রাজপথে জড়ো হয়েছেন সরকার বিরোধী হাজার হাজার বিক্ষোভকারী। তারা গণহারে গ্রেফতারকৃতদের মুক্তি দেয়ার দাবি জানিয়ে ‘আমাদের বন্ধুদের ছেড়ে দাও’ বলে স্লোগান দিয়েছেন। বুধবার তিন নেতাসহ অন্তত ২০ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে থাই পুলিশ।

বিক্ষোভকারীদের অনেক তিন-আঙ্গুলের স্যালুট দিয়ে তাদের প্রতিবাদ জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে তিন-আঙ্গুলের স্যালুট ছাত্র-নেতৃত্বাধীন চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রতীকে পরিণত হয়েছে। রাজধানী ব্যাংককে বুধবারের ব্যাপক বিক্ষোভের জের ধরে বৃহস্পতিবার সকালে সারাদেশে জরুরি অবস্থা জারি করা হয়।

এ সংক্রান্ত এক ডিক্রিতে চারজনের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছে।

কিন্তু বিক্ষোভকারীরা সরকারি আদেশ অমান্য করে বৃহস্পতিবার দুপুরের পর ব্যাংককের রাতচাপরাসং এলাকায় জড়ো হতে থাকে এবং রাতে ওই এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

থাই প্রধানমন্ত্রী প্রিয়ুথ চান-ওচার পদত্যাগের দাবিতে মূলত এ বিক্ষোভ হচ্ছে। সাবেক সেনাপ্রধান চান-ওচা ২০১৪ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং গত বছর এক বিতর্কিত নির্বাচনের মাধ্য ‘নির্বাচিত’ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

সাম্প্রতিক সময়ে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি থাই রাজা ভাজিলারংকর্নের ক্ষমতা সঙ্কুচিত করারও দাবি জানাচ্ছেন। রাজা ইদানিং বেশিরভাগ সময়ই বিদেশ সফরে কাটাচ্ছেন। থাইল্যান্ডে রাজতান্ত্রিক সংস্কার আনার দাবি অনেকটা স্পর্শকাতর। কারণ দেশটির আইন অনুযায়ী রাজার সমালোচনা করলে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেয়ার বিধান রয়েছে। পার্সটুডে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা