আন্তর্জাতিক

প্যারিসে ৬ মাসের জরুরী অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা প্রায় ১১ লাখ। সংক্রমণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পর্যটনের জন্য বিখ্যাত ইউরোপের নানা শহর। হারিয়ে গেছে সেই চেনা ছবিগুলো। জনশূন্য হয়ে পড়ে আছে প্যারিসে আইফেল টাওয়ারের আশপাশ। মানুষহীন রাস্তার ধারে কাফে-রেস্তরাঁগুলো।

করোনাকালীন সময়ে কিছুদিন আগে স্বল্প পরিসরে আগের চেহারায় ফিরেছিল প্রেমের শহর প্যারিস। শুরু হয়েছিলো মানুষের পদচারণা। সীমিতভাবে ঘর থেকে বের হয়েছিলো অনেকেই। তবে করোনার প্রাদুর্ভাব ফের বৃদ্ধি পাওয়ায় আবারো জরুরী অবস্থার মধ্যে যেতে হচ্ছে প্যারিসবাসীকে।

চলতি সপ্তাহের শনিবার থেকে প্যারিস, লিয়ঁ, মার্সেই, তুলুসসহ ফ্রান্সের মোট ৯টি শহরে জরুরী অবস্থা জারি হতে চলেছে। শুক্রবার (১৬ অক্টোবর) প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ সরকারি টিভি চ্যানেলে দেশবাসীর উদ্দেশে বলেন, আমাদের কিছু একটা করতেই হবে। যে ভাবে সংক্রমণ ঘটছে, সেটা আটকাতেই হবে।’

তিনি জানান, দিনের বেলা আংশিক খোলা থাকবে শহর। রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত শাটডাউন চলবে। আগামী ৬ মাস এই নিয়ম বহাল থাকবে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

এদিকে কড়াকড়ি বেড়েছে ইউরোপের আরেক দেশ জার্মানিতেও। দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেন, ‘একটা বিষয় আমার কাছে স্পষ্ট। এখন আমরা যা করব, সেটাই ঠিক করে দেবে কিভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠবো আমরা।’ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সব চেয়ে খারাপ অবস্থা স্পেনের। ৯ লাখের উপরে সংক্রমিত। মৃত্যু হয়েছে ৩৩ হাজারেরও বেশি। মাদ্রিদে লকডাউন জারি হয়েছে। ক্যাটালোনিয়ার একাংশেও পাব, রেস্তরাঁ বন্ধ আগামী ১৫ দিনের জন্য।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা