ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ওয়াশিংটনে বন্দুক হামলায় ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শহরের ক্যাপিটাল জুইশ মিউজিয়ামের সামনে, স্থানীয় সময় বুধবার (২১ মে) রাত প্রায় ৯টার দিকে।

ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান পামেলা এ. স্মিথ জানিয়েছেন, হামলাকারী ৩০ বছর বয়সী ইলিয়াস রদ্রিগেজ, যিনি শিকাগোর বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল থেকেই তাকে আটক করেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার আগে রদ্রিগেজ জাদুঘরের বাইরে বারবার হেঁটে বেড়াচ্ছিলেন। হঠাৎ করেই তিনি চারজনের একটি দলের কাছে যান এবং আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান, যেখানে দুইজন নিহত হন।

পুলিশ প্রধান জানান, গ্রেপ্তারের পর রদ্রিগেজ চিৎকার করে বলছিলেন, “ফ্রি, ফ্রি প্যালেস্টাইন”।

নিহত দুজন সম্পর্কে ছিল এক প্রেমিক জুটি, যাদের বিয়ের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইচিয়েল লেইটার।

ঘটনার তদন্তে যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থাগুলো কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব ক্রিস্টি নোয়েম বলেন, এই হামলার পেছনে প্রকৃত উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলে একটি ইভেন্ট চলছিল, যেটির আয়োজক ছিল আমেরিকান জুইশ কমিটি। তারা এক বিবৃতিতে জানিয়েছে, এই অপ্রত্যাশিত ও মর্মান্তিক হামলার ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই ঘটনাকে “একটি জঘন্য ও ঘৃণ্য সেমিট-বিরোধী সন্ত্রাসী হামলা” হিসেবে বর্ণনা করেছেন।

ইসরায়েল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিশ্বব্যাপী তাদের নাগরিক ও কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা