ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের মৃত্যু, হাজারো ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিসৌরি এবং কেনটাকিতে ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে। তাণ্ডবে এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছে বলে জানা গেছে। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসার শনিবার (১৭ মে) মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছেন, শুক্রবার মধ্যরাতের ঝড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে মিসৌরিতে অন্তত সাতজনের মৃত্যুর তথ্য জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। টর্নেডোর আঘাতে ধসে পড়া বাড়িঘরের নিচে অনেকে আটকা পড়ে আছেন বলেও জানিয়েছেন তারা। তাদের খুঁজে পেতে ও উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।

কেনটাকির কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে লরেল কাউন্টিতে টর্নেডো আঘাত হানলে অনেকে আহত হন। স্থানীয় পুলিশ কর্মকর্তা জন রুট সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, “ক্ষতিগ্রস্ত এলাকায় বেঁচে থাকাদের উদ্ধারে কাজ চলছে।”

মিসৌরির সেন্ট লুইসের মেয়র কারা স্পেনসার নিশ্চিত করেছেন তার শহরে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া টর্নেডোতে অন্তত পাঁচ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। কারা স্পেনসার সাংবাদিকদের বলেন, “আমাদের শহর আজ শোক পালন করছে। জানমালের যে ক্ষতি হয়েছে সেটি সত্যি, সত্যিই অনেক ভয়াবহ।”

সেন্ট লুইসের ২০৯ কিলোমিটার দক্ষিণের স্কট কাউন্টিতে আরেকটি টর্নেডো আঘাত হানে। সেখানে দুজনের মৃত্যু হয়। আহত অনেক মানুষ। এছাড়া অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার থেকে বিরূপ আবহাওয়ারর কারণে বিভিন্ন জায়গায় টর্নেডো আঘাত হানা শুরু করে। যার প্রভাব পড়ে উইসকনসিনেও। টর্নেডোর কারণে উইসকনসিনের গ্রেট লেক অঞ্চলের হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন।

অন্যদিকে বিরূপ আবহাওয়ার কারণে টেক্সাসে তৈরি হচ্ছে ভয়াবহ দাবদাহ। সেখানে উচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হবে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা