ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতীয় বিমান ভূপাতিত করতে গোপনে পাকিস্তানকে নজিরবিহীন সহায়তা চীনের

পাকিস্তানে ভারতের হামলা প্রতিহতের বিস্ময়কর তথ্য বেরিয়ে এসেছে। চীনের সহায়তায় পাকিস্তান সম্প্রতি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট এক গবেষণা কেন্দ্রের প্রধান। সোমবার (১৯ মে) ভারতের ও আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

নিজ দেশের সীমান্তের ভেতরে থেকে একরাতের মধ্যে একাধিক যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন। তাই আলোচনা শুরু হয় পাকিস্তানের সামরিক সক্ষমতা এবং হামলার সময় দেশটির ঘনিষ্ঠ মিত্র চীনের ভূমিকা নিয়ে।

ভারতের সেন্টার ফর জয়েন্ট ওয়ারফেয়ার স্টাডিজের মহাপরিচালক অশোক কুমার জানিয়েছেন, পাকিস্তানের স্যাটেলাইট ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজিয়ে দেয় চীন। আর এ কারণেই ভারতের আকাশপথের প্রতিটি পদক্ষেপ সহজেই শনাক্ত করতে সক্ষম হয় পাকিস্তান।

তিনি আরো বলেন, চীন পাকিস্তানকে তাদের আকাশ প্রতিরক্ষা রাডার পুনর্বিন্যাসেও সাহায্য করে, যাতে নজরে আসে ভারতীয় বিমান চলাচল।

গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরে হামলার ঘটনার জেরে দুদেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। এরপরেই পাকিস্তানের উপগ্রহ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজিয়ে দেয় চীন।

কাশ্মীরে হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছিল ভারত। পাকিস্তান জানায়, ওই হামলায় তাদের ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন, মসজিদ ও একটি বিদ্যুৎকেন্দ্র। হামলার তাৎক্ষণিক জবাবে তিনটি ফরাসি নির্মিত রাফায়েল ফাইটার জেটসহ প্রথমে পাঁচটি পরে আরো একটিসহ মোট ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান।

ভারত এমন দাবি স্বীকার না করলেও, অস্বীকার করেননি। বরং যুদ্ধবিমান ভূপাতিতের দাবির ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ বলে মন্তব্য করেন ভারতীয় বিমানবাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, হামলার রাতে পাকিস্তান চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান এবং পিএল-১৫ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। চীনের এই পিএল-১৫ ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো বাস্তব সংঘাতে ব্যবহৃত হলো। বেইজিংয়ে চীনা দূতাবাসের পক্ষ থেকে এখনো এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

তবে গত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ হয় ভারত-পাকিস্তানের।

সূত্র : দ্য টেলিগ্রাফ, ব্লুমবার্গ, টাইমস অব ইন্ডিয়া, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা