আন্তর্জাতিক

পুরো কাশ্মীরকেই নিজেদের ভূখণ্ড দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

আবারো পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরসহ পুরো কাশ্মীরকেই নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত। ভারতের দাবি, পাকিস্তান কাশ্মীরের একটি অংশ অবৈধভাবে দখল করে রেখেছে, তাদের এটি ছেড়ে দিতে হবে এবং এ ব্যাপারে আমাদের অবস্থানের পরিবর্তন হয়নি।

মঙ্গলবার (১৩ মে) প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।

এ ছাড়া কাশ্মীর ইস্যুর সমাধান ভারত ও পাকিস্তানের মধ্যেই করতে হবে। অন্য কোনও দেশের মধ্যস্থতায় নয়াদিল্লি রাজি নয় বলেও জানান তিনি।

তাকে জিজ্ঞেস করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যু নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে এ ব্যাপারে আপনার মন্তব্য কী।

জবাবে রণধীর বলেন, “জম্মু-কাশ্মীর সমস্যার সমাধান ভারত-পাকিস্তানের মধ্যে করার দীর্ঘ যে নীতি আমাদের রয়েছে, সেটি পরিবর্তন হয়নি। মূল বিষয় হলো পাকিস্তানকে ‘ভারতের ভূখণ্ড’ ছেড়ে দিতে হবে। যেটি তারা অবৈধভাবে দখল করে রেখেছে।”

উল্লেখ্য, কাশ্মীরের একটি অংশ রয়েছে পাকিস্তানের নিয়ন্ত্রণে। আরেকটি অংশ ভারতের নিয়ন্ত্রণে। অপর আরেকটি অংশ রয়েছে চীনের নিয়ন্ত্রণে।

পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরকে আজাদ কাশ্মীর, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে জম্মু-কাশ্মীর আর চীনের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরকে আকসাই চিন হিসেবে ডাকা হয়। ভারত পাকিস্তান উভয়ই দাবি করে পুরো কাশ্মীর তাদের। তবে ভারতের নিয়ন্ত্রণে কাশ্মীরের যে অংশটি রয়েছে সেখানকার মানুষ হয়তো স্বাধীনতা আর নয়তো পাকিস্তানের সঙ্গে মিলে যেতে চায়।

এদিকে ভারত দীর্ঘসময় ধরে বলে আসছে পাকিস্তানকে কাশ্মীরের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। আর এটি ছাড়া কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে তারা কোনও আলোচনা করবে না। আর এ আলোচনা অবশ্যই দুই দেশের মধ্যে হতে হবে।

চারদিনের ভয়াবহ হামলা পাল্টা হামলার পর গত শনিবার ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেন। পরবর্তীতে ট্রাম্প জানান, কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে কয়েক হাজার বছর ধরে চলা দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতা করতে চান তিনি। তবে ভারত জানিয়েছে, এ ব্যাপারে কোনও দেশের মধ্যস্থতায় রাজি নয় তারা।

সূত্র: এনডিটিভি

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা