সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে এবং এতে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

আরও পড়ুন: ইসরায়েলি হামলা, নিহত ১৬

রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছেন, শনিবার যুক্তরাষ্ট্রের কেনটাকিতে একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত ও আরও ৩ জন আহত হয়েছেন। ফ্লোরেন্স পুলিশ বিভাগের মতে, ৪ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে।

এছাড়াও আহত অন্য ৩ জনকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল বলে জানানো হয়েছে।

পুলিশ প্রধান জেফ ম্যালেরি এক প্রেস কনফারেন্সে বলেন, বন্দুক হামলার খবর পেয়ে অফিসাররা শনিবার ভোর ৩ টার দিকে ওই বাসভবনে যান এবং বাড়ির কাছাকাছি যাওয়ার সাথে সাথে তারা গুলি চালানোর শব্দও শুনতে পান। ঘটনার সময় সেখানে অনেকে জন্মদিনের পুল পার্টিতে যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন: ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা

সন্দেহভাজন হামলকারীকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হিসাবে উল্লেখ করা হয়েছে এবং হামলার পর পুলিশ আসার আগেই একটি গাড়িতে ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যান। তবে পুলিশের একটি দল তার পিছু ধাওয়া করে। পরে সন্দেহভাজন ওই ব্যক্তি তখন রাস্তা ছেড়ে খাদে পড়ে যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন ব্যক্তিকে নিজের বন্দুকের গুলিতে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে পরে তাকে মৃত ঘোষণা করা হয় বলে বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা