সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় একদিনে পাঁচ সাংবাদিকসহ ২৯ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ

শনিবার (৬ জুলাই) গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, একদিনে ৫ সাংবাদিকের মৃত্যুর মাধ্যমে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা ১৫৮-তে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : ফের জয়ী হলেন টিউলিপ সিদ্দিক

গাজার সরকারি মিডিয়া অফিস শুরু থেকে বলে আসছে, সংঘটিত অপরাধ যেন প্রকাশ না পায় সেজন্য ইসরায়েলিরা সেনারা ফিলিস্তিনি সাংবাদিকদের উপর ইচ্ছাকৃত হামলা চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক এনজিও ‘ইন্টারন্যাশনাল কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ বলেছে, ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত যত সংঘাত হয়েছে তার মধ্যে ‘গাজার যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী ছিল’। ওই বছর থেকে তারা সাংবাদিকদের হত্যার তথ্য নথিভুক্ত করা শুরু করে।

আরও পড়ুন : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার

ওয়াশিংটনভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট’ গত ফেব্রুয়ারিতে জানায় গত ৩০ বছরে সাংবাদিকদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সহিংসতা দেখা গেছে গাজার যুদ্ধে। সংস্থাটি সাংবাদিক হত্যা বন্ধে ইসরায়েলকে আহ্বান জানায়। এছাড়া যেসব সাংবাদিক হামলায় নিহত হয়েছেন তাদের মৃত্যুর কারণ তদন্তেরও অনুরোধ জানিয়েছে তারা।

দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আট মাস ধরে চলা এ যুদ্ধ থামাতে এখন হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি করানোর চেষ্টা করছে মধ্যস্থতাকারী দেশগুলো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা