ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমিরাতে প্রবল বৃষ্টিপাত, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টিপাতের কারণে সংযুক্ত আরব আমিরাতে সতর্কতা জারি করা হয়েছে। দেশটিতে বেশিরভাগ রাস্তায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

আরও পড়ুন: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

বেশ কয়েকদিন ধরেই অস্থিতিশীল আবহাওয়ার শঙ্কায় ছিল আমিরাত। বৃহস্পতিবার (২ মে) সবচেয়ে বাজে পরিস্থিতি হতে পারে এবং শুক্রবারও (৩ মে) প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। ফলে বিভিন্ন খাতে নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ জারি করা হয়েছে।

এ অবস্থায় স্কুলগুলোতে শিক্ষার্থীদের সশরীরে হাজির হওয়ার পরিবর্তে অনলাইনে ক্লাস নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন দফতরের কর্মীদেরও বাসায় থেকে কাজ করার অনুমতি দিতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

পার্ক ও সমুদ্র সৈকতগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া অতিবৃষ্টির প্রভাব মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিমানবন্দর ও বিমান সংস্থাগুলোও।

আরও পড়ুন: চীনে সড়ক ধসে নিহত ১৯

ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) জানায়, বুধবার (১ মে) স্থানীয় সময় মধ্য রাত থেকে দেশজুড়ে ভারী বৃষ্টি হচ্ছে। রাত ২টার দিকে দুবাইয়ে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।

আজ সকালে বিরূপ আবহাওয়ার কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ১৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে রাতেই ৫টি ফ্লাইটকে অন্যত্র সরিয়ে দেয়া হয়েছে।

শারজাহ শহরের বেশ কয়েকটি রাস্তায় পানির ট্যাংকার দিয়ে রাস্তায় জমে থাকা থেকে পানি সরিয়ে নেয়া হচ্ছে। সেখানে জলাবদ্ধতার কারণে আন্তঃনগর বাস সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: কেনিয়ায় বন্যায় আরও ৬৬ জনের মৃত্যু

এছাড়া আবুধাবি, আজমান ও অন্যান্য শহরগামী আন্তঃনগর বাস সেবা স্থগিত করেছে দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ।

বৃষ্টিপাতের সময় জনগণকে বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি যেখানে সেখানে জমে থাকা পানি, সৈকত, উপত্যকা ও পানি প্রবাহের এলাকাগুলো থেকে সবাইকে দূরে থাকতে পরামর্শ দিয়েছে আজমান পুলিশ।

এবারের বৃষ্টিপাত চলতি মাসের শুরুর দিকে দেশটিতে আঘাত হানা অভূতপূর্ব বর্ষণের তুলনায় কম তীব্র হবে বলে মনে করা হলেও জনসাধারণকে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানানো হয়েছে। সূত্র: খালিজ টাইমস, গালফ নিউজ

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা