আন্তর্জাতিক

বিশ্বজুড়ে আরও ১৫০০ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে আরও দেড়হাজার ফ্লাইট বাতিল হয়েছে। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সম্ভাব্য সংক্রমণ থেকে বাঁচতে এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বড়দিনের উৎসবের মধ্যে রোববারের ফ্লাইট বাতিলে ভোগান্তিতে পড়েছেন বহু পর্যটক। গত কয়েকদিনে এ নিয়ে ৫ হাজার ৯০০ ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।

চীন ও যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ফ্লাইট বাতিল করা হয়েছে। আগামীকাল আরও ফ্লাইট বাতিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে শঙ্কিত কর্মী সঙ্কটের কারণে বিমান কোম্পানিগুলো এসব ফ্লাইট বাতিল করেছে বলে জানিয়েছে। বহু ক্রু, বিমানবালা করোনা পজিটিভ হয়েছেন তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে এখন পর্যন্ত ওমিক্রনকে অতি সংক্রামক হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। যারা সংক্রমিত হয়েছেন তাদের হাল্কা কাশি ও জ্বরের উপসর্গ দেখা গেছে।

ফ্লাইট অ্যাওয়ার নামের একটি সংস্থার মতে, রোববার শুধু যুক্তরাষ্ট্রেই ৪ শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। একইদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দরের অর্ধশত বাতিল করে সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার নতুন ধরন শনাক্ত হয়। এরপর আফ্রিকান দেশগুলোর ওপর একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অসংখ্য দেশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনার নতুন এই ধরনে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওমিক্রনে এমন কিছু মিউটেশন বা রূপান্তর ঘটেছে, যার ফলে এর বিরুদ্ধে প্রচলিত টিকাগুলো কার্যকর না-ও হতে পারে। তবে বিধিনিষেধের বিষয়ে পরিস্থিতি বিবেচনায় পদক্ষেপ নিতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা