আন্তর্জাতিক

শীর্ষ অর্থনীতির দেশ হবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, একটি ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে এগোচ্ছে তুরস্কের অর্থনীতি। তুরস্কের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে। আমরা নিশ্চিতভাবেই শীর্ষ ১০ অর্থনীতির দেশে পরিণত হবো।

ডেইলি সাবাহর এক প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রথিতযশা অর্থনীতিবিদ ও শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন এরদোগান। এ সময় ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম কমানোর তাগিদ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

ডলারের বিপরীতে লিরার দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আমাদের অর্থনৈতিক নীতিমালায় ঐতিহাসিক পরিবর্তন এনেছি। যদিও এই পরিবর্তন এখনও শুরু হয়নি। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্য দিয়ে এটি কার্যকর হবে। প্রথমত আমরা সুদের হার বেশি হওয়ার কারণে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এ কারণে আমরা ধ্রুপদি অর্থনৈতিক পদ্ধতি বাদ দিয়েছি।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, বিনিয়োগ, উৎপাদন, রপ্তানির ওপর ভিত্তি করে প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে অর্থনৈতিক পলিসি নির্ধারণ করা হয়েছে। এসব পরিবর্তনের ক্ষেত্রে লিরার দাম কমে যাওয়া একটি ঝুঁকি।

এরদোগানের দাবি, ডলারের বিপরীতে তুর্কি মুদ্রার দাম কমে যাওয়া ঠেকাতে এরদোগান সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। যারা লিরা গচ্ছিত রাখতেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন এরদোগান। একদিনের ব্যবধানে লিরা নিয়ে কৃত্রিম সংকটের অনেকটাই সমাধান হয়েছে। অর্থনীতিতে পদ্ধতিগত পরিবর্তন ও সরকারের দৃঢ়তায় এই সফলতা এসেছে।

প্রসঙ্গত, তুর্কি মুদ্রা লিরার মূল্যের ঐতিহাসিক পতনের পর দেশটির অর্থনীতি ক্রমশই অস্থিতিশীল হয়ে পড়ছে। চলতি বছর ডলারের বিপরীতে লিরার দাম কমেছে ৪৭ শতাংশ। এ কারণে লিরা বর্তমানে বিশ্বের খুবই দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে। এমতাবস্থায় প্রেসিডেন্ট এরদোগান সুদের হার কমানোর ঘোষণা দিয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য এবং পেনশন তহবিলে আরও অর্থ দেওয়ার ঘোষণা দেন তিনি। সেই সঙ্গে চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা