আন্তর্জাতিক
রাস্তায় বাস, রেললাইনে ট্রেন

জাপানে অভিনব যান চলাচল শুরু 

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে ‘ডুয়াল মোড ভেহিকেল’ (ডিএমভি) নামে অভিনব যান চলাচল শুরু হয়েছে। যানটির বৈশিষ্ট হলো, বাস হিসাবে রাস্তায় চলবে, আবার ট্রেন হিসাবে রেললাইনে চলতে পারে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, শনিবারই (২৫ ডিসেম্বর) তা প্রথম জনসমক্ষে এসেছে। জাপানের কাইয়ো শহরে প্রথম এ ধরনের যান চলবে। যানটি দেখতে অনেকটা মিনিবাসের মতো। যখন তা রাস্তায় চলবে তখন সাধারণ গাড়ির চাকা ব্যবহার করে ছুটবে। রেললাইনে ছোটার জন্য রয়েছে স্টিলের চাকা।

জানা গেছে, এই যানটি আসা কোস্ট রেল কোম্পানি তৈরি করেছে। ডিএমভি নিয়ে ওই সংস্থার সিইও জানিয়েছেন, কাইয়োর মতো ছোট শহর যেখানে জনসংখ্যা কম, সেখানে এই যান খুব কাজে লাগবে। ছোট শহরে পরিবহণ সংস্থাগুলি লাভের মুখ সে ভাবে দেখতে পায় না। এই যান বদলে দিতে পারে সেই পরিস্থিতি। তিনি আরও বলেছেন, ‘এই যান বাড়ি গিয়ে মানুষকে বাসের মতো তুলে আনতে পারবে। তার পর রেললাইন ধরে গন্তব্যে পৌঁছে দেবে।’

তিনি আরও জানান, ডিভিএমে সর্বোচ্চ ২১ জন যাত্রী বসতে পারেন। রেললাইনে তা সর্বোচ্চ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দৌঁড়তে পারে। তবে রাস্তায় এর গতি আরও বেশি। রাস্তায় তা ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে যেতে সক্ষম। ডিজেলের মাধ্যমে এই যান চলবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা