ছবি- সংগৃহীত
আন্তর্জাতিক

রেকর্ড সংখ্যক অভিবাসীকে স্থায়ী বসবাসের অনুমতি কানাডার

আন্তর্জাতিক ডেস্ক: কানাডা চলতি বছর অন্তত ৪ লাখ ১ হাজার অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়েছে । বিগত ১০০ বছরের মধ্যে প্রথমবার এই মাইলফলক স্পর্শ করেছে দেশটি। তবে আগামী বছর এর সংখ্যা আরও বাড়াতে চায় কানাডা।

২০২২ সালে তারা অন্তত ৪ লাখ ১১ হাজার অভিবাসীকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) কানাডার অভিবাসন মন্ত্রী শন ফ্রেজার এসব তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে এবং ক্রমেই বুড়িয়ে যাওয়া জনসংখ্যার ওপর চাপ কমাতে অভিবাসীদের ওপর অনেকাংশে নির্ভরশীল কানাডা। তবে করোনাভাইরাস মহামারির কারণে বেশিরভাগ সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় ২০২০ সালে দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতিপ্রাপ্তদের সংখ্যা কমে যায় প্রায় ৪৫ শতাংশ।

কানাডার অভিবাসন মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, চলতি বছর স্থায়ী অনুমতি পাওয়া ৪ লাখ ১ হাজার অভিবাসীর মধ্যে বেশিরভাগই আগে থেকে দেশটিতে বসবাস করছিলেন। অর্থাৎ, ২০২১ সালে এসব অস্থায়ী বসবাসকারীদের স্থায়ী করে নিয়েছে কানাডা সরকার।

শন ফ্রেজার বলেছেন, গত বছর আমরা এক উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েছিলাম। আজ তা অর্জন করেছি।

২০১৫ সালে ক্ষমতাগ্রহণের পরপরই অভিবাসীদের সহায়তায় অর্থনীতির গতি বাড়ানোর উদ্যোগ নেয় ট্রুডোর লিবারেল সরকার। প্রতি বছর দেশটির মোট জনসংখ্যার (প্রায় ৩ কোটি ৮০ লাখ) এক শতাংশের সমান অভিবাসীকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

বৃহস্পতিবার প্রকাশিত সরকারি তথ্যে দেখা যায়, গত নভেম্বরে টানা ষষ্ঠ মাসের মতো কানাডার অর্থনীতির আকার বেড়েছে। করোনাভাইরাস সংকট কাটিয়ে তা অনেকটাই মহামারিপূর্ব অবস্থায় চলে এসেছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা