ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

চীনে সড়ক ধসে নিহত ১৯ 

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলে গভীর রাতে মহাসড়কে ধসের ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বহু মানুষ। অবশ্য দেশটির এই রাস্তায় ধসের কারণ জানা যায়নি।

আরও পড়ুন: কলকাতায় হিট স্ট্রোকে প্রথম মৃত্যু

বুধবার (১ মে) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে একটি মহাসড়কের অংশ ধসে পড়ার পর অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি সূত্রে জানা যায়, মেইঝো শহর এবং ডাবু কাউন্টির মধ্যে সংযোগ স্থাপনকারী এস১২ হাইওয়ের ১৭.৯ মিটার (৫৮.৭ ফুট) প্রসারিত অংশ স্থানীয় সময় বুধবার গভীর রাত ২টা ১০ মিনিটের দিকে ধসে পড়ে এবং ১৮টি গাড়িতে থাকা কয়েক ডজন লোক সেখানে আটকা পড়ে।

সিসিটিভি আরও জানায়, স্থানীয় সময় বুধবার বেলা পৌনে ১২টা পর্যন্ত ‘১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আরও ৩০ জন হাসপাতালে আহত অবস্থায় জরুরি সেবা নিচ্ছেন।’

আরও পড়ুন: কেনিয়ায় বন্যায় আরও ৬৬ জনের মৃত্যু

চীনের এই রাষ্ট্রীয় সম্প্রচারকারী সংস্থাটি জানিয়েছে, হাসপাতালে যারা আছেন তাদের জীবন ‘বর্তমানে ঝুঁকির মধ্যে নেই’, তবে তাদের আঘাতের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

স্থানীয় সংবাদ আউটলেটগুলোর শেয়ার করা সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে একটি গভীর, অন্ধকার গর্ত থেকে আগুন এবং ধোঁয়া উঠতে দেখা গেছে যেখানে গাড়িগুলো পড়ে গেছে বলে মনে করা হচ্ছে।

উদ্ধার অভিযানে সহায়তার জন্য কর্তৃপক্ষ প্রায় ৫০০ জনকে ঘটনাস্থলে পাঠিয়েছে বলে জানিয়েছে সিসিটিভি। অবশ্য মহাসড়কে ধসের কারণ নির্দিষ্ট করে জানানো হয়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা