সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রাখার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

আরও পড়ুন : কেনিয়ায় বন্যায় আরও ৬৬ জনের মৃত্যু

বুধবার (১ মে) রাজধানী বোগোতায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

কলম্বিয়ান প্রেসিডেন্ট বলেন, ‘কলম্বিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আমি আজ আপনাদের বলতে চাই, আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছি এবং আগামীকালই এ সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এমন কোনো রাষ্ট্রের সঙ্গে আমরা কূটনৈতিক সম্পর্ক রাখতে পারি না, যে দেশের সরকার গণহত্যার নির্দেশ দেয়।’

আরও পড়ুন : চীনে সড়ক ধসে নিহত ১৯

গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষঅ বাহিনী আইডিএফ। সেই অভিযান এখনও চলছে। ‘গাজায় অভিযানের নামে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল’— অভিযোগ জানিয়ে গত ডিসেম্বরে জাতিসংঘের আদালতে ইসরায়েলের সরকারের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা।

বুধবারের ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। সেই সঙ্গে আন্তর্জাতিক আদালতের মামলায় দক্ষিণ আফ্রিকার পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : কলকাতায় হিট স্ট্রোকে প্রথম মৃত্যু

তিনি বলেন, ‘গাজায় যা যা হচ্ছে, সেসব দেখার পর কোনো দেশ এ ইস্যুতে নিষ্ক্রিয় থাকতে পারে না।’

কলম্বিয়ার প্রেসিডেন্টের ভাষণের প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিকে গুস্তাভো পেত্রোকে ‘ইহুদিবিদ্বেষী’ এবং ‘ঘৃণায় পরিপূর্ণ’ বলে উল্লেখ করে বলেছেন, কলম্বিয়া সরকারের এই পদক্ষেপ গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের জন্য পুরস্কার।

প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকাভুক্ত দেশগুলো গাজায় যুদ্ধবিরতির দাবিতে সোচ্চার ভূমিকায় রয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরুর পর ওই মাসের শেষের দিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বলিভিয়া।

পাশাপাশি কলম্বিয়া, চিলি এবং হন্ডুরাসও ইসরায়েল থেকে নিজ নিজ রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা