ফাইল ছবি
বিনোদন

বিয়ে করেছেন ফারিয়া

বিনোদন ডেস্ক: বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। ঘরোয়াভাবে কাবিন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে সুখবরটি নিজেই জানান অভিনেত্রী।

আরও পড়ুন: বিয়ে করে সিনেমাকে বিদায় জানাবো

ফেইসবুকে একটি ছবি শেয়ার করেন ফারিয়া ক্যাপশনে লিখেছেন, সবার দোয়া চাই।

এর আগে, ১৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়। তার স্বামী মাহফুজ রায়ান একটি কুরিয়ার সার্ভিস কোম্পানির কর্মকর্তা।

আরও পড়ুন: উত্তাপ ছড়ালেন পূজা

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া। এরপর বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয় অনেক গুণ। সর্বশেষ কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হন নায়িকা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা