ফাইল ছবি
বিনোদন

মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু

বিনোদন ডেস্ক: মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু বলে মনে করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্যই করেছেন তিনি।

আরও পড়ুন: স্বামীর সাথে মারামারি করে সংবাদ সম্মেলন

ফারিয়া লিখেন, ‘মেয়েদের নামে মিথ্যা ছড়ানো সবচেয়ে সহজ কাজ।’ বৃহস্পতিবার (১ জুন) ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে ফারিয়া বলেন, ‘একটা মেয়ের নামে মিথ্যা কথা ছড়ানো সবচেয়ে সহজ কাজ। ধরেন, একটা ছেলে আপনাকে পছন্দ করেন আর আপনি কোনো কারণে তাকে রেসপন্স করলেন না, তাও আপনি খারাপ। করো সঙ্গে ২/৩ দিন কথা বললেন, বলে দেখলেন আপনারা কম্পিটেবল না, আপনি তাকে বুঝিয়ে বললেন, তাও আপনি খারাপ। আপনার হয়তো কোনো একটা পয়েন্টে এটাও শোনা লাগতে পারে— ‘অমক তো আমার পেছনে ঘুরতো, আমি পাত্তা দেই নাই!’

এ নায়িকা আরও বলেন, ‘কেউ আপনাকে অ্যাবিউজ করলো, সামাজিক/পারিবারিক কারণে আপনি চুপ থাকলেন, কোনো একটা পয়েন্টে হয়তো দেখবেন ছেলে উল্টো ভিকটিম সেজে অন্যদের করুণা নিচ্ছে এবং কিছু মানুষ আছেন যারা সেটাকে সমর্থনও করে!’

অভিনেত্রী বলেন, ‘সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু। একটা ছেলে হয়তো একটা রিউমার শুনলো, ছেলেটা কিন্তু সেইটা শুনে হেসে বাদ দিয়ে দিতে পারে! কিন্তু আমরা নারীরা যতই যোগ্য হইনা কেন, কোনো নারীকে ছোট করার সুযোগ থাকলে আমরা নিজ থেকে এগিয়ে গিয়ে (সে নিজে কত ভালো সম্ভবত সেইটা প্রমাণের জন্য) কোনো লজিক ছাড়া, প্রমাণ ছাড়া, কারণ ছাড়া একটা কথা বলে ফেলে! কিছু মানুষ সেটা মিথ্যা জেনেও তাদের উৎসাহিত করে শুধু মজা নেওয়ার জন্য।’

আরও পড়ুন: কষ্ট-আনন্দ নিয়ে বাসায় ফিরলাম

কাউকে মিথ্যা অপবাদ দেওয়া মজার কোনো বিষয় না বলে ফারিয়া লিখেন, ‘কাউকে মিথ্যা অপবাদ দেয়া, সেটাকে সমর্থন করা কখনো মজা না। যে দেশে ধর্ষণ হলে মেয়েদের বলা হয়— সমস্যা মেয়ের, ডিভোর্স হলে বলে নিশ্চয়ই মেয়ের কোনো সমস্যা ছিল, সেই দেশে একজন নারীকে নিয়ে আরেকজন নারী মিথ্যা ছড়াবে, এটা অস্বাভাবিক কিছু না। আপনি জানেন না আগামীকাল আপনার জন্য কী অপেক্ষা করছে, কর্মই বাস্তব।’

সবশেষ ফারিয়া বলেন, ‘‘সত্যি বলতে আমি চাই না, আমার মতো অন্য নারী ভুক্তভোগী হোক, এমনকী আমি বিচারও চাইতে পারিনি। কারণ আমি তথাকথিত ‘পাবলিক ফিগার’ এবং মানুষ আমাকে বিচার করবে।’’

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা