ফাইল ছবি
বিনোদন

কষ্ট-আনন্দ নিয়ে বাসায় ফিরলাম

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনোমার আলোচিত অভিনেত্রী পরীমনির স্বামী অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেশ কিছু আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে পরোক্ষভাবে আঙুল তোলা হয় এই নায়িকার দিকে। এসব নিয়ে সময়টা ভালো কাটছে না পরীমনির।

আরও পড়ুন: হেলেন হতে চান নোরা!

বুধবার (৩১ মে) আরও একটি বিব্রতকর ঘটনার সাক্ষী হয়েছেন পরীমণি। নিজের ফেসবুকে বিষয়টি তুলে ধরেছেন তিনি।

বুধবার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ছেলে রাজ্যকে নিয়ে নিজের অভিনীত সিনেমা ‘মা’ সিনেমা দেখতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বলে জানান এ অভিনেত্রী।

আরও পড়ুন: প্রিয়াঙ্কা সাধারণ মানুষের মতোই

পরী লিখেছেন, ‘আজ আমি একসঙ্গে অনেক কষ্ট আর আনন্দ নিয়ে বাসায় ফিরলাম ‘মা’ সিনেমা দেখে! কষ্ট পেয়েছি কারণ, আমার বাচ্চা অনেক ভয় পেয়েছে। রাজ্য যখন অনেক ছোট তখন থেকেই আমি ওকে নিয়ে হলে গিয়ে সিনেমা দেখেছি। শো শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছি সবসময় সুন্দর, শৃঙ্খল পরিবেশে। কিন্তু আজকে এমন উচ্ছশৃঙ্খল অবস্থা তৈরি করল কেউ কেউ, তাতে বাজেভাবে আমার বাচ্চাটা ভয় পেল।’

অভিনেত্রী বলেন, ‘কতো কাছের মানুষজনকে দাওয়াত করে একটা হ্যালোও বলতে পারি নাই ! অথচ আমি আপনাদের সবার সঙ্গে সিনেমা দেখব, কথা বলব বলেই তো গিয়েছিলাম। হল থেকে বেরোনোর সিঁড়িটার মুখে ক্যামেরা আর লাইট দিয়ে আটকে রাখলেন কেউ কেউ।’

আরও পড়ুন: আমি চাই জিরো ফিগার করতে

তিনি আরও লেখেন, ‘আমি বারবার অনুরোধ করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেওয়ার জন্যে। আপনাদের মধ্যে অনেকেই বলছিল, আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্যে। এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন, যেটাতে বাচ্চাটা ভয় পেয়ে গেল। আপনারা বাচ্চাটার জন্যে একটু সহনশীল হতে পারতেন। কেন যে এমন করলেন!’

তবে পরীমনি বলেন, ‘আর খুশি এই জন্য যে, আপনাদের মধ্যেই কত মানুষ আমাকে মন থেকেই কত ভালোবাসেন, কেয়ার করেন। সবাইকে ধন্যবাদ।’

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা