ছবি: সংগৃহীত
বিনোদন

ভিডিওগুলো রাজের মোবাইলেই নেই

বিনোদন ডেস্ক : সম্প্রতি ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস হয়। এসব ভিডিওতে নায়ককে ছাড়াও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষিকে দেখা যায়।

আরও পড়ুন : খাওয়ার সময়েও নেকাব খোলেন না

প্রতিটি ভিডিওতেই তাদেরকে অস্বাভাবিক অবস্থায় দেখা গেছে। কথাবার্তার ধরণও অসংলগ্ন ছিল। এ সকল ছবি ও ভিডিও ভাইরাল হতেই তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়।

বিষয়টি নিয়ে শুরুতে চুপ থাকলেও মঙ্গলবার (৩০ মে) রাতে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন রাজ।

আরও পড়ুন : অভিনয় ছেড়ে দিলেন দীপিকা

তিনি জানান, পোস্টগুলো তার অ্যাকাউন্ট থেকে করা হলেও এসব ফুটেজ তার কাছে নেই। তাহলে কিভাবে এই স্থিরচিত্র ও ভিডিও প্রকাশ হলো, সে বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানেন না তিনি।

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না জানতে চাইলে রাজ বলেন, আমার ফেসবুক আইডি হ্যাক হয়নি। কিন্তু যেগুলো আমার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে দেখাচ্ছে, ওসব আসলে কীভাবে কী হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। পুরো ব্যাপারটা আমি খুঁজে বের করার চেষ্টা করছি।

আরও পড়ুন : আই লাভ ইউ ক্রেজি গার্ল

নায়ক জানান, ফেসবুকে যখন এসব পোস্ট করা হয়েছে, তখন তিনি ঘুমাচ্ছিলেন। সকালে উঠেই এসব বিষয়ে জানতে পারেন।

রাজ বলেন, পুরো বিষয়টা নিয়ে আমি বিব্রত। আমি কিছুই ফাইন্ড আউট করতে পারছি না। কিন্তু যেহেতু আমার আইডি দেখাচ্ছে, বিষয়টা আমি জানতে চাই।

এসব ভিডিও ফুটেজ রাজের বর্তমান ব্যবহার করা মোবাইলে নেই বলেই জানান তিনি।

আরও পড়ুন : প্রিয়াঙ্কা সাধারণ মানুষের মতোই

অভিনেতা বলেন, কীভাবে এসব ভিডিও ছড়াল, এটাই বড় প্রশ্ন। আমার আগের ফোনটা অনেক আগেই হারিয়ে গেছে। কেউ না কেউ আছে, যারা এসব ভিডিও ছড়িয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা