ছবি : সংগৃহিত
বিনোদন
মধ্যরাতে রাজ ও সুনেরাহ

আই লাভ ইউ ক্রেজি গার্ল

বিনোদন ডেস্ক : জনপ্রিয় প্রভাবশালী অভিনেত্রী পরীমনির স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সোমবার দিবাগত রাতে হঠাৎ করেই অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : খাওয়ার সময়েও নেকাব খোলেন না

আলোচিত নায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই ছবি ও ভিডিওগুলো পোস্ট করা হয়। যদিও ভিডিও প্রকাশের কিছুক্ষণ পরেই সেগুলো সরিয়ে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে বিভিন্নভাবে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে শুধু শরিফুল রাজ ও সুনেরাহ’ই নয়, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকেও দেখা গেছে।

রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অল্প সময়ের ব্যবধানে পোস্ট করা একাধিক ছবি ও ভিডিও। যার ক্যাপশনে লেখা হয়, ‘আই লাভ ইউ ক্রেজি গার্ল, আহা সেই দিনগুলো!’

আরও পড়ুন : যা রটছে, তার কোনো ভিত্তি নেই

একটি ভিডিওতে দেখা যায়, ব্রিজের ওপর মধ্যরাতে বসে আছেন তারা। এসময় অশ্লীল ভাষায় পরস্পরের সঙ্গে রসিকতা করছেন। অন্য এক ভিডিওতে রাজ-সুনেরাহকে দেখা গেছে বারে।

অপর এক ভিডিওতে মধ্যরাতে ফাঁকা রাস্তায় মাতলামি করতে দেখা গেছে দু’জনকে। তাদের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছিল, দু’জনের কেউই স্বাভাবিক অবস্থায় ছিলেন না।

তানজিন তিশা আরেকটি ভিডিওতে ধরা পড়েছেন। লিফটের ভেতরে রাজের ক্যামেরায় মদ্যপ অবস্থায় নাচতে দেখা গেছে তাকে।

আরও পড়ুন : মানবপাচার বিরোধী কনসার্টে মমতাজ

প্রসঙ্গত, এই ছবি ও ভিডিও প্রসঙ্গে এখন পর্যন্ত মুখ খুলেননি পরীমনির স্বামী শরিফুল রাজ। কিভাবে তার আইডি থেকে এসব পোস্ট করা হয়েছে সে বিষয়েও কিছু জানা যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা