ছবি : সংগৃহিত
বিনোদন

হেলেন হতে চান নোরা!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি তার নাচ দিয়ে ভক্তের হৃদয় জয় করেছেন। মঞ্চে বলিউড স্টারের পারফরম্যান্স অনবদ্য। তিনি বর্তমানে আইটেম সং-এর জন্য পরিচালকদেরও প্রথম পছন্দ।

আরও পড়ুন : আমি চাই জিরো ফিগার করতে

নোরা ফাতেহি বিগত কয়েক বছরে বলিউডে নিজেকে প্রভাবশালী স্থানে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। এ বার তার নিজের স্বপ্নপূরণের পালা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা জানান, তিনি হেলেনের জীবনীচিত্রে নাম ভূমিকায় অভিনয় করতে চান।

বিগত শতাব্দিতে ষাট আর সত্তরের দশকে বলিউডে আইটেম গানে নিজেকে অদ্বিতীয় করে তুলেছিলেন হেলেন। তার একাধিক গানের রিমেকে নাচ করে ইতিমধ্যেই নজর কেড়েছেন নোরা।

আরও পড়ুন : স্ত্রী দ্বিতীয়, বিজয়ীর মুকুট ভাঙলেন স্বামী!

বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী এ বার হেলেনের জীবনীচিত্রে তাঁর চরিত্রে অভিনয় করার ইচ্ছাপ্রকাশ করলেন।

হেলেনের জীবনীচিত্র নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ওর নাচের ভিডিওগুলো নিয়ে চর্চা করেছি।

ওর শরীরী ভঙ্গি, অভিব্যক্তি— সব কিছু ভাল ভাবে লক্ষ্য করে রপ্ত করার চেষ্টা করেছি। আমাকে নিজের মধ্যে কমনীয়তা আনতে হয়েছে, পাশাপাশি অভিব্যক্তিতে লাস্য ধরে রাখতে হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : ভিডিওগুলো রাজের মোবাইলেই নেই

হেলেনের গানের নাচ করার সুযোগ পেয়েই ভীষণ উৎসাহিত নোরা ফাতেহি। হেলেনের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করতে পারা তাঁর জন্য অত্যন্ত সম্মানের বলেই জানান নৃত্যশিল্পী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা