ফাইল ছবি
বিনোদন

স্বামীর সাথে মারামারি করে সংবাদ সম্মেলন

বিনোদন ডেস্ক: আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুবের দাম্পত্য সমস্যা ও বিচ্ছেদ নিয়ে গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা চলছে।

আরও পড়ুন: কষ্ট-আনন্দ নিয়ে বাসায় ফিরলাম

এবার স্বামী-স্ত্রীর মধ্যে মারামারি হয়েছে বলে জানা গেছে। বুধবার (৩১ মে) রাত ১১.৫৮ মিনিটে এ বিষয় জানিয়ে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে সংবাদ সম্মেলনের ডাক দিলেন সানাই মাহবুব।

সানাই লিখেন, আসসালামু আলাইকুম, শনিবার আমার শ্রদ্ধেয় সংবাদিক ভাইয়ারা আসবেন...
আমি ছোট খাটো একটা সংবাদ সম্মেলনের আয়োজন করছি... আমি অনেক চুপ করে থেকেছি, এই ১ বছরে যে পাশবিক নির্যাতন আমার স্বামী আবু সালেহ মূসা আমার সাথে চালিয়েছে এবং এই নির্যাতনে তার পরিবার বরাবর চুপ থেকেছে... আর আমার পরিবার আমাকে বলেছে, মানিয়ে নাও..।

আরও পড়ুন: কষ্ট-আনন্দ নিয়ে বাসায় ফিরলাম

তিনি আরো লিখেন, এটা থেকে ফাইনালি বের হওয়া দরকার... আমার কাছে কিছু ভয়েস ক্লিপ আছে (যেগুলা আমি বাধ্য হয়েছি রেকর্ড করতে) যেগুলা শুনলে ইনশাআল্লাহ প্রমাণ হবে আসলেই কে দোষী..। সবাই জানেন যে, আমি সংসার করার জন্য সব ছেড়ে দিয়ে চলে এসেছিলাম কিন্ত সেই সংসার টার অবস্থা তো এরকম হওয়ার ছিলো না... এতো মানসিক আর শারীরিক নির্যাতন হওয়ার কথা ছিলো না....এ জন্যই এই সংবাদ সম্মেলন..।

এ বিষয়ে সানাইয়ের স্বামী আবু সালেহ মুসা বলেন, আমি একটু শাসন করবো সেটাই অপরাধ। আমি একটু কেয়ার করলে সেটা অপরাধ। আমাদের মধ্যে কোনো কিছু গ্যাপও ছিল না। ফ্যামিলি থেকে কিছু একটা সমস্যা হচ্ছে। ওরা আসেও না আমাদেরকে দেখেও না। এসে তো সমাধান বের করবে, চাকরিটা হচ্ছে মূল সমস্যা। কোনো ফ্যামিলি কোনো সমাধান বের করে না। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আজকে তো আমাকে কিডনিতে আঘাত করছে তারপরও কিছু বলিনি। কথা কাটাকাটি হবে, কিন্তু হাতাহাতি কেনো।

এ ছাড়াও আবু সালেহ মুসা তার ওপর বটি-ঝাড়ু নিয়ে হামলা ও লাথি মারারও অভিযোগ তুলেছেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা