ছবি: ইনস্টাগ্রাম
বিনোদন

আবারও শীর্ষে মেহজাবীন

বিনোদন ডেস্ক: অভিনয়ে বা ইউটিউবে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি সোশাল মিডিয়ায়ও দারুণ সক্রিয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

আরও পড়ুন: আচমকাই হারিয়ে যান পারভিন!

এ অভিনেত্রীর ফেইসবুকে এখন ১০ মিলিয়ন ফলোয়ার। যা সংখ্যার বিচারে কম নয়।

তবে ফেইসবুক নয়, সোস্যাল মিডিয়ার আরেক প্লাটফর্ম ইনস্টাগ্রাম বেশি দখলে এ অভিনেত্রীর। মানে ফলোয়ার বিবেচনায় এই অভিনেত্রী এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে।

আরও পড়ুন: ১৯ বছরের সংসার ভেঙে গেলো

শুক্রবার নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে অভিনেত্রী জানান, ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৫ মিলিয়ন বা ৫০ লাখ ছাড়িয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের আর কোনও তারকা, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানেরও ইনস্টাগ্রামে এত সংখ্যক অনুসারী নেই। এই অর্জনটিকে মেহজাবীন ঘরোয়া আয়োজনে কেক কেটে উদযাপন করেন।

অপরদিকে, ৪০ লাখ ৭০ হাজার অনুসারী নিয়ে এ মাধ্যমে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তানজিন তিশা। তৃতীয় অবস্থানে রয়েছেন নুসরাত ফারিয়া, যার বর্তমান ইনস্টাগ্রাম অনুসারী ৩০ লাখ ৯০ হাজারেরও বেশি।

আরও পড়ুন: দর্শক আমাকে ভালোবাসে

প্রসঙ্গত, ২০১২ সালে ইনস্টাগ্রামে আইডি খুলেন এবং প্রায় কয়েক বছর প্রাইভেসি প্রাইভেট করে রাখেন মেহজাবীন। এরপর ২০১৭ সালের দিকে প্রাইভেসি পাবলিক করেন। মূলত এরপরই তার ফলোয়ার সংখ্যা বাড়তে থাকে হু হু করে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা