ছবি: সংগৃহীত
বিনোদন

নতুন লুকে শাহরুখ খান

বিনোদন ডেস্ক: দীর্ঘ চার বছর পর রুপালি পর্দায় ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। গত ২৫ জানুয়ারি মুক্তি পায় আলোচিত ‘পাঠান’ সিনেমা। এখনো বক্স অফিসে ছুটছে ‘পাঠান’।তবে এরই মধ্যে পরবর্তী সিনেমা ‘জওয়ান’নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ।

‘জওয়ান’ সিনেমার একাধিক দৃশ্য ফাঁস হয়েছে যা এখন নেটদুনিয়ায় ভাইরাল। ফাঁস হওয়া স্থিরচিত্রে দেখা যায়, শাহরুখের মুখে জ্বলন্ত সিগারেট। পরনের বেল্ট খুলে কাউকে বেধড়ক মারধর করছেন।

আরও পড়ুন: ১৯ বছরের সংসার ভেঙে গেলো

গত বছরের ৩ জুন মুক্তি পায় ‘জওয়ান’ সিনেমার টিজার বা টাইটেল অ্যানাউন্সমেন্ট। আর প্রকাশের পরপরই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে টিজারটি, যা ইউটিউবে ট্রেন্ডিং করেছে। শাহরুখের লুক দেখে ভক্তরা বুঝে নেন, ধুন্ধুমার অ্যাকশন সিনেমা এটি।

সিনেমাটিতে শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি। ২০২৩ সালের ২ জুন হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

আরও পড়ুন: ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে জয়ার প্রতিদ্বন্দ্বী যারা

প্রসঙ্গত, ‘জওয়ান’ সিনেমার পরিচালনা অ্যাটলি কুমার তামিল সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন পরিচালক। ‘বিগিলি’, ‘মেরশাল’, ‘থেরি’র মতো সুপারহিট সিনেমা পরিচালনা করেছেন তিনি। মূলত অ্যাকশন সিনেমার পরিচালক হিসেবেই বিখ্যাত অ্যাটলি। তবে শাহরুখের সঙ্গে এটা তার প্রথম কাজ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা