সংগৃহীত ছবি
জাতীয়

জওয়ানদের মুক্তির দাবিতে যমুনায় পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক : বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করেছেন তাদের পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তবে শাহবাগে পুলিশের বাধায় জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন তারা।

আরও পড়ুন : লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে গিয়ে এ চিত্র দেখা গেছে।

জানা যায়, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার আটক জওয়ানদের মুক্তি ও চাকরিচ্যুত জওয়ানদের পুনর্বহালের দাবি জানিয়ে আন্দোলনের ডাক দেয় তাদের পরিবারের লোকজন। তাদের ডাকে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার সকাল থেকেই নানান প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হন। এরপর দুপুর সাড়ে ১২টার পর তারা শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। শাহবাগ পর্যন্ত এলে তাদেরকে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে তারা বর্তমানে শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান করছেন।

আরও পড়ুন : একনেক সভায় উত্থাপিত হবে ১০ প্রকল্প

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছে ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন এ আন্দোলন করছেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে তাদের দাবি আদায়ের পক্ষে কথা বলছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা