সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীর নিটোর হাসপাতালে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সোয়া ১০টায় এ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর এই বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান আলী।

আরও পড়ুন: সচিবালয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া

এই বিষয়ে নিটোরের জয়েন্ট ডিরেক্টর ডা. মোজাফফর হোসেন যুগান্তরকে বলেন, তাৎক্ষণিকভাবে এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি বলেন, মূলত বিদ্যুতের লাইন থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। নতুন ভবনের ৪ তলায় ঘটেছে এই ঘটনা।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাত ১০.১৮ মি. রাজধানীর পঙ্গু হাসপাতালের অর্থপেডিক বিভাগের আইসিইউতে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। ১টা ইউনিট পৌঁছে দেখে উপস্থিত মানুষ ও হাসপাতালের কর্মীরা অগ্নিনিরোধক ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা