ছবি: সংগৃহীত
বিনোদন

১৯ বছরের সংসার ভেঙে গেলো

বিনোদন ডেস্ক: ‘ভাবিজি ঘর পার হ্যায়’খ্যাত অভিনেত্রী শুভাঙ্গি আত্রে। ২০০৩ সালে পিয়ুষ নামে এক ব্যক্তির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। এক বছর আলাদা থাকার পর দীর্ঘ ১৯ বছরের সংসার ভেঙে গেলো এ অভিনেত্রীর।

এ প্রসঙ্গে শুভাঙ্গি আত্রে বলেন, ‘বিয়ের মূল ভিত্তি হলো— পারস্পরিক সম্মান, সাহচার্য, বিশ্বাস এবং বন্ধুত্ব। আমরা আমাদের বিভেদ উপলদ্ধি করতে পেরেছি। কিন্তু সৃষ্ট মতানৈক্যর সমাধান করতে পারিনি। গত এক বছর আলাদা থেকেছি। দুজনেই বিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু কাজ হয়নি। সর্বশেষ বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নিই।’

আরও পড়ুন: ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে জয়ার প্রতিদ্বন্দ্বী যারা

বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ ছিল না উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘এটি এখনো অনেক কঠিন। আমার কাছে পরিবারই প্রথম প্রাধান্য। আমরা সবাই আমাদের চারপাশে পরিবারকে চাই। তবে জীবনের এমন কিছু ক্ষতি আছে, যা কখনো পুষিয়ে নেওয়া যায় না। এত বছরের সম্পর্ক ভেঙে গেলে মানসিক চাপ তৈরি হবেই। এই প্রভাব আমার মধ্যে পড়েছে। তারপরও আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। মানসিক স্থিতিশীলতা প্রয়োজন। আমি বিশ্বাস করি, প্রতিকূল পরিবেশ কোনো না কোনো শিক্ষা দেবেই।’

আরও পড়ুন: তাঁর পাশে বসলে ঘুম এসে যায়

প্রসঙ্গত, স্বামী পিয়ুষ সঙ্গে বিয়ের দুই বছর পর তাদের সংসার আলো করে জন্ম নেয় একটি কন্যা সন্তান। বর্তমানে তার বয়স ১৭ বছর। বিয়ে ভেঙে গেলেও মেয়ের দেখাশোনা দুজনেই ভাগ করে করবেন বলে জানা যায়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা