ছবি : সংগৃহিত
বিনোদন

দর্শক আমাকে ভালোবাসে

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী। সিনেমা নিয়েই ব্যস্ত রয়েছেন। সম্প্রতি এ অভিনেত্রী ভারতের কলকতায় নতুন একটি মুভির শুটিং শেষ করেছেন।

আরও পড়ুন : নতুন লুকে শাহরুখ খান

নতুন সিনেমা, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে মিম বলেন, দর্শক আমাকে ভালোবাসে এটিই আমার পরম পাওয়া।

আমি তাদের ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারব না জানি, তবে ভালো ভালো কাজ করে দর্শকদের বিনোদন দিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করব সব সময়।

সম্প্রতি কলকাতায় ‘মানুষ’ নামে একটি সিনেমায় ওপার বাংলার সুপারস্টার জিতের সঙ্গে শুটিং শেষ করেছেন।

আরও পড়ুন : ১৯ বছরের সংসার ভেঙে গেলো

বাংলাদেশের সঞ্জয় সমাদ্দর সিনেমাটি নির্মাণ করছেন। এছাড়া কয়েকটি নতুন প্রজেক্ট হাতে আছে। এগুলো এক এক করে শেষ করবেন বলেও জানান।

সুপারস্টার জিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, জিৎ দা’র কথা নতুন করে বলার কিছু নেই। তিনি সুপারস্টার। তার সঙ্গে আগেও অভিনয় করেছি ‘সুলতান : দ্য সেভিয়ার’ নামে একটি সিনেমায়। খুব ভালো লেগেছে সে কাজটি।

আবারও নতুন করে কাজ করেছি। এ অনুভূতি অবশ্যই আনন্দের। এ সিনেমার শুটিং শেষ করেছি টানা কাজ করে। আমরা আনন্দের সঙ্গে কাজ করেছি। আশা করছি দর্শক ভালো কিছু পাবেন।

আরও পড়ুন : বোল্ড লুকে মধুমিতা

সিনেমা মুক্তির আগে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে চান না জানিয়ে মিম বলেন, তবে এ সিনেমায় আমাকে মন্দিরা নামে একজন পুলিশ অফিসার হিসাবে দেখা যাবে।

ওয়েব নাটক, বিজ্ঞাপনে সময় কম দেয়ার ইস্যুতে জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, বিজ্ঞাপন ও ওটিটিতে আমি কাজ করছি। মাঝে মাঝে ফটোশুটোর কাজও করি। গত সপ্তাহেও ‘মেট্রো ফ্যাশন’ নামে একটি হাউজের ফটোশুটের কাজ করেছি।

আরও পড়ুন : তাঁর পাশে বসলে ঘুম এসে যায়

ওটিটিতেও আমার অভিনীত কয়েকটি কাজ প্রকাশ হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীতেও করব। এটা ঠিক যে সিনেমার ব্যস্ততার কারণে বিজ্ঞাপন কিংবা নাটকে অনুপাতিক হারে কাজ হয়তো কম হচ্ছে।

সমস্যা হচ্ছে, অনেক সময় গল্প পছন্দ হয় কিন্তু সময় থাকে না অভিনয় করার। ওটিটিতে ভালো গল্প ও চরিত্রের প্রস্তাব পেলে সময় সুযোগে কাজ করার আগ্রহ আমার আছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা