সংগৃহীত ছবি
টেকলাইফ

সাড়ে তিন ঘণ্টা পর সচল ফেসবুক

নিজস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে হঠাৎ ডাউন হয়ে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পর ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সচল হয়েছে। তবে বিশ্বজুড়ে কিছু ব্যবহারকারী এখনও ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাক্সেস করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

আরও পড়ুন : নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছি

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১টা ২১ মিনিটে এক পোস্টে মেটার পক্ষ থেকে বলা, আমরা জানতে পেরেছি, প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু ব্যবহারকারীরা আমাদের অ্যাপ ব্যবহার করতে পারছেন না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করছি এবং অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।

রয়টার্স জানায়, বাংলাদেশ সময় বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মেটার জনপ্রিয় পরিষেবাগুলো বিশ্বজুড়ে ডাউন হতে শুরু করে। ধীরে ধীরে প্রযুক্তিগত এ ত্রুটির সম্মুখীন হন ব্যবহারকারীরা। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে সচল হয় হোয়াটসঅ্যাপ। একইসঙ্গে ধীরে ধীরে সচল হতে থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ম্যাসেঞ্জার।

আরও পড়ুন : ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট

আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম বলেছে, বিশ্বজুড়ে বড় প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়েছেন মেটার লাখ লাখ ব্যবহারকারী। সমস্যার শুরুতে ফেসবুকে প্রবেশ করতে গেলে একটি বার্তায় দেখায়, আমরা যত দ্রুত সম্ভব এটি ঠিক করার জন্য কাজ করছি। এ সময় ডাউনডিটেক্টরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রামের জন্য বড় এবং তীব্র স্পাইক দেখায়, যার ফলে অনেকেই সমস্যায় পড়েছেন।

তবে, মেটা কর্তৃপক্ষ অফিসিয়াল এক্স পেজসহ ভিন্ন প্ল্যাটফর্মে দুঃখ প্রকাশ করে বার্তা দেওয়া হয়। এতে বলা হয়, আমরা জানি যে একটি প্রযুক্তিগত সমস্যা কিছু মানুষের আমাদের পরিষেবায় প্রবেশের সক্ষমতাকে প্রভাবিত করছে। আমরা যত দ্রুত সম্ভব বিষয়গুলো স্বাভাবিক করার জন্য কাজ করছি এবং কোনও অসুবিধার জন্য দুঃখিত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা